নিউইয়র্ক ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে ‘অত্যন্ত ভালো করছে’ যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

  • আপডেটের সময় : ০১:৪৪:১৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ইরানে যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত ভালো করছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ঠিক কোন অগ্রগতির কথা উল্লেখ করছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

বুধবার (১৮ নভেম্বর) চীনে আসন্ন আলোচনার আগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এ কথা বলেন। এ সময় তিনি দক্ষিণ চীন সাগরের চলমান আঞ্চলিক বিরোধ বা পশ্চিম ফিলিপাইন সাগরের উত্তেজনা নিয়ে উদ্বিগ্ন নন বলে জানান।

যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনের মধ্যকার জোট অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি জানান, ম্যানিলার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে কাজ করছে ওয়াশিংটন।

জ্বালানি সহযোগিতার বিষয়ে ট্রাম্প বলেন, পারমাণবিক শক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইন সম্ভবত ‘বড় কিছু’ উদ্যোগ নিতে যাচ্ছে। এছাড়া আলাস্কা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্রকল্পে ফিলিপাইন একটি স্বাভাবিক অংশীদার হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

অন্যদিকে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সিইও সামিটে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার পরিকল্পিত বৈঠক থেকে তিনি উল্লেখযোগ্য সম্ভাব্য সুফল আশা করছেন।

সূত্র: জর্ডান নিউজ

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোন কলে বলেছিলেন বাইডেন

অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা

১৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ইরানে ‘অত্যন্ত ভালো করছে’ যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

আপডেটের সময় : ০১:৪৪:১৪ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬