নিউইয়র্ক ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘চীনে দেখা হবে’, ফিলিপাইন ছাড়ার পর ট্রাম্প

  • আপডেটের সময় : ০১:৪৬:০৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পরবর্তী গন্তব্যের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এশিয়া সফরের অংশ হিসেবে চীনের শেনঝেনে অবতরণের আগে এক বার্তায় তিনি লেখেন, ‘চীনে দেখা হবে’।

ফিলিপাইন ছাড়ার ছাড়ার আগে প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি এই বৈঠককে ‘চমৎকার’ বলে অভিহিত করেন।

ট্রাম্প জানান, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য, জাতীয় নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এ সময় ট্রাম্প ফিলিপাইনের সঙ্গে একটি ‘যুগান্তকারী’ বাণিজ্য চুক্তির ঘোষণা দেন। এই চুক্তিকে আমেরিকান কৃষক এবং জ্বালানি খাতের জন্য একটি ‘সত্যিকারের মাইলফলক’ হিসেবে বর্ণনা করেন তিনি।

পোস্টে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোসকে ‘একজন শক্তিশালী নেতা এবং অত্যন্ত সৎ ও বলিষ্ঠ ব্যক্তিত্বের মানুষ’ হিসেবে প্রশংসা করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

‘আমি আপনাকে এখনো ভালোবাসি’, নেতানিয়াহুকে শেষ ফোন কলে বলেছিলেন বাইডেন

অভিবাসনবিরোধী প্রচারে সরব ফারাজসহ ব্রিটিশ ডানপন্থী নেতারা

১৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘চীনে দেখা হবে’, ফিলিপাইন ছাড়ার পর ট্রাম্প

আপডেটের সময় : ০১:৪৬:০৬ অপরাহ্ণ, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬