নিউইয়র্ক ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি

  • আপডেটের সময় : ০১:১০:১৮ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। সেরা ৩০-এ জায়গা পেলেন না তিনি। 

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয়েছে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে অংশ নিয়েছেন ১১৬ প্রতিযোগী। দর্শক ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন বাংলাদেশের সামিরা খান মাহি।তবে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি সেই অবস্থান। দর্শক ভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম।

দর্শক ভোটের পাশাপাশি সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে বাছাই করা হয়েছে সেমিফাইনালের প্রতিযোগীদের। দেখে নেওয়া যাক, কোন কোন দেশ ও অঞ্চলের প্রতিনিধিরা জায়গা পেয়েছেন সেরা ৩০-এ।

১. নিউজিল্যান্ড

২. চিলি

৩. ব্রাজিল

৪. ভারত

৫. নেদারল্যান্ডস

৬. টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ

৭. পেরু

৮. কিউবা

৯. সার্বিয়া

১০. ডমিনিকান রিপাবলিক

১১. কুরাসাও

১২. যুক্তরাষ্ট্র

১৩. ইসরাইল

১৪. ইকুয়েডর (দর্শক ভোটে নির্বাচিত)

১৫. পুয়ের্তো রিকো

১৬. তানজানিয়া

১৭. মেক্সিকো

১৮. গিনি

১৯. কলম্বিয়া

২০. ইউক্রেন

২১. পানামা

২২. কোস্টারিকা

২৩. উগান্ডা

২৪. ফিলিপাইন

২৫. ফ্রান্স

২৬. ইথিওপিয়া

২৭. বেলজিয়াম

২৮. ভেনেজুয়েলা

২৯. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র

৩০. নিকারাগুয়া

সেরা ৩০ প্রতিযোগী এবার অংশ নেবেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বসহ চূড়ান্ত মূল্যায়নের মধ্য দিয়ে নির্ধারিত হবেন এবারের মিস ইউনিভার্স।

সেরা ৩০-এ জায়গা না পাওয়ায় এখানেই শেষ হলো সামিরা খান মাহির এবারের মিস ইউনিভার্স যাত্রা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরায়েলকে 

স্বর্ণের দামে আবারও বড় পতন

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন মাহি

আপডেটের সময় : ০১:১০:১৮ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬