নিউইয়র্ক ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিছিয়ে পড়েও পিএসভিকে উড়িয়ে দিল রিয়াল, গোলখরা কাটল ভিনিসিয়ুসের

  • আপডেটের সময় : ০১:১৪:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে আবারও দুর্দান্ত প্রত্যাবর্তনের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত পিএসভি আইন্দহোভেনকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে দীর্ঘদিন পর গোলের দেখা পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

নিজেদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না স্বাগতিকদের। প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে রিয়ালকে চাপে রাখে পিএসভি। একপর্যায়ে পেনাল্টি পেয়ে এগিয়েও যায় ডাচ ক্লাবটি। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইভান পেরিশিচ।

তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে রিয়াল। ভিনিসিয়ুসের বাড়ানো বল থেকে আক্রমণ গড়ে ওঠে। সতীর্থদের কয়েক দফা পাসের পর বল পেয়ে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ফেদেরিকো ভালভের্দে।

সমতায় ফেরার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মাদ্রিদের দলটি। একের পর এক আক্রমণে পিএসভির রক্ষণভাগকে ব্যস্ত রাখে তারা। এরই মধ্যে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে গোল করে রিয়ালকে এগিয়ে দেন জুড বেলিংহাম।

এরপর ব্যবধান বাড়াতে বেশি সময় নেননি কিলিয়ান এমবাপ্পে। ভিনিসিয়ুসের সঙ্গে আক্রমণ তৈরির পর দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠান ফরাসি ফরোয়ার্ড। পরে গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটিও করেন তিনি। ফলে ব্যবধান দাঁড়ায় ৪-১।

ম্যাচের শেষ দিকে বেলিংহামের বাড়ানো বল পেয়ে নিজের নামের পাশে গোল যোগ করেন ভিনিসিয়ুস জুনিয়র। আগস্টের পর রিয়ালের হয়ে এটিই তার প্রথম গোল। দীর্ঘ গোলখরা কাটিয়ে জালে বল পাঠানোয় স্বস্তি ফিরেছে ব্রাজিলিয়ান তারকার শিবিরেও।

এই জয়ের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রাখল রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে ইউরোপীয় প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরায়েলকে 

স্বর্ণের দামে আবারও বড় পতন

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

পিছিয়ে পড়েও পিএসভিকে উড়িয়ে দিল রিয়াল, গোলখরা কাটল ভিনিসিয়ুসের

আপডেটের সময় : ০১:১৪:৩৯ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬