নিউইয়র্ক ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রিন্স উইলিয়াম-কেটের বাড়িতে চুরি, আটক ২

  • আপডেটের সময় : ০১:২৭:৫৮ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটনের অবকাশযাপনের বাড়িতে চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) তাদের আটক করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা যায়, ইংল্যান্ডের নরফোক কাউন্টিতে অবস্থিত স্যান্ড্রিংহাম এস্টেটে সোমবার রাতে সন্দেহজনক গতিবিধির খবর পায় পুলিশ। পরে সেখানে গিয়ে সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশের ঘটনার প্রাথমিক তথ্য পাওয়া যায়। তবে ঘটনার সময় বাড়িটিতে কেউ অবস্থান করছিলেন না।

দ্য সান জানিয়েছে, উইলিয়াম ও কেটের আনমার হল নামের বাড়িটিতে চুরির ঘটনা তদন্ত করছে পুলিশ। ১০টি শয়নকক্ষবিশিষ্ট বাড়িটি ২০১১ সালে বিয়ের উপহার হিসেবে তৎকালীন রানি দ্বিতীয় এলিজাবেথ তাদের দিয়েছিলেন।

অবকাশযাপন ও ছুটি কাটানোর জন্য বাড়িটি ব্যবহার করেন এই দম্পতি। অন্যদিকে, তাদের স্থায়ী আবাসস্থল লন্ডনের পশ্চিমে উইন্ডসর ক্যাসেল এস্টেটে।

ঘটনার বিষয়ে প্রিন্স উইলিয়ামের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিরাপত্তাসংক্রান্ত কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, বাড়িতে অনুপ্রবেশের খবরটি সামনে আসে এমন এক সময়ে, যখন প্রিন্স উইলিয়াম ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে বৈঠকে অংশ নিচ্ছিলেন।

উল্লেখ্য, ১৭৩৫ সাল থেকে ১০ ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মিস ইউনিভার্স: ‘শান্তির’ পোশাকে মঞ্চে উঠতেই দুয়োধ্বনি মিস ইসরায়েলকে 

স্বর্ণের দামে আবারও বড় পতন

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রিন্স উইলিয়াম-কেটের বাড়িতে চুরি, আটক ২

আপডেটের সময় : ০১:২৭:৫৮ অপরাহ্ণ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬