নিউইয়র্ক ০২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের বিশেষ উপহার দিয়েছিলেন মেসি

  • আপডেটের সময় : ০৬:৫৯:৪২ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের কয়েকদিন আগে আর্জেন্টিনা দলের সতীর্থদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছিলেন অধিনায়ক লিওনেল মেসি। টুর্নামেন্ট শেষ হওয়ার পর সেই উপহারের বিষয়টি সামনে আসে ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বোয়ার্সের প্রকাশ করা একটি ভিডিওর মাধ্যমে।

ভিডিওতে সেনেসির নাম লেখা একটি কাস্টমাইজড ব্যাগ খুলে ভেতরের উপহারসামগ্রী দেখান বোয়ার্স। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বিশ্বকাপ স্কোয়াডে থাকা প্রত্যেক সতীর্থকেই একই ধরনের উপহার দিয়েছেন মেসি।

বাদামি রঙের ব্যাগটির গায়ে ছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো এবং ওপরে লেখা ছিল ‘মার্কোস সেনেসি’। ভিডিওতে বোয়ার্স বলেন, ‘আমি দারুণ একটি জিনিস দেখাতে চাই। চ্যাম্পিয়নশিপ শেষে মার্কোস এই কাস্টম ব্যাগটি নিয়ে এসেছে। এতে তার নাম লেখা রয়েছে। এটি তার এক সতীর্থের কাছ থেকে পাওয়া, আর পুরো দলকেই এই উপহার দিয়েছেন মেসি।’

ব্যাগের ভেতরে ছিল মেসির নিজস্ব ব্র্যান্ডের সোনালি রঙের একটি স্ট্যানলি থার্মাল ফ্লাস্ক, এর সঙ্গে একটি কাপ ও চামচ। পাশাপাশি ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ইয়ার্বা (মাতে) চায়ের একটি প্যাকেট। উপহারগুলো দেখানোর সময় বোয়ার্স জানান, ‘মার্কোস এগুলো আমার কাছে নিরাপদে রাখতে দিয়েছিল। সে বলেছিল, মায়ামিতে গেলে যেন এগুলো তাকে ফিরিয়ে দিই।’

ভিডিওটি প্রকাশের পর দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নেটিজেনরা মেসির এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। অনেকের মতে, এই উপহার শুধু সৌজন্য নয়, বরং বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা দলের পারস্পরিক বন্ধন, ঐক্য ও দলীয় সংস্কৃতির প্রতিফলন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের বিশেষ উপহার দিয়েছিলেন মেসি

আপডেটের সময় : ০৬:৫৯:৪২ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬