নিউইয়র্ক ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আর্জেন্টিনার প্রশংসা করে চিঠি লিখে বিপাকে ফিফা সভাপতি

  • আপডেটের সময় : ০৭:০৪:১২ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে একটি চিঠি পাঠিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেই চিঠিতে আর্জেন্টিনার ফুটবলারদের ‘পেশাদারিত্ব’-এর প্রশংসা করেছেন ফিফা সভাপতি। এতেই বিপাকে পড়েছেন ইনফান্তিনো। কেননা, বিশ্বকাপের ফাইনাল শেষে লঙ্কাকাণ্ড বাধিয়ে দেন স্কালোনির শিষ্যরা।

ম্যাচ-পরবর্তী এক সংঘর্ষে লিওনার্দো পারেদেস স্পেনের এরিক গার্সিয়া ও গাভির ওপর আক্রমণ করেন। ওই ঘটনায় নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং সহকারী কোচ রবার্তো আয়ালাও জড়িত হন। ঘটনাটি বর্তমানে ফিফার তদন্তাধীন।এমন সময়ে চিঠিতে আর্জেন্টিনার খেলোয়াড়দের পেশাদারিত্বের প্রশংসা অনেকের কাছেই ভালো ঠেকেনি। ফিফা সভাপতি চিঠি দিয়েছেন চ্যাম্পিয়ন হওয়া স্পেন ও তৃতীয় হওয়া ফ্রান্সকেও। ফিফা সভাপতির এই চিঠির  সত্যতা নিশ্চিতের দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

ফিফা সভাপতির চিঠির অনুবাদকৃত অংশ নিচে তুলে দেওয়া হলো—

‘প্রিয় সভাপতি মহোদয়, বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনা রৌপ্য পদক অর্জন করেছে। আর্জেন্টাইন ফুটবলের এই গুরুত্বপূর্ণ নতুন সাফল্যের জন্য আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাই। ফিফা বিশ্বকাপ ২০২৬ ফুটবলের এক অবিস্মরণীয় উৎসব হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। দারুণ সব ম্যাচ, নতুন প্রতিভাদের উত্থান, তারকা খেলোয়াড়দের উপস্থিতি এবং দর্শকে পূর্ণ স্টেডিয়ামগুলোর অসাধারণ পরিবেশ এই আসরকে বিশেষ করে তুলেছে।

আলবিসেলেস্তেদের দুর্দান্ত পারফরম্যান্সও এই বিশ্বকাপকে ব্যতিক্রমী এক আসরে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যা বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীকে মুগ্ধ করেছে। অনুগ্রহ করে খেলোয়াড়দের, কোচ লিওনেল স্কালোনিকে, কোচিং ও চিকিৎসা দলের সদস্যদের এবং পুরো টুর্নামেন্টজুড়ে দলকে সমর্থন ও উৎসাহ দিয়ে যাওয়া অসংখ্য সমর্থকের কাছে আমার আন্তরিক অভিনন্দন পৌঁছে দেবেন।

এ ধরনের সাফল্য সবসময়ই নিরবচ্ছিন্ন পরিশ্রম, পেশাদারিত্ব, সূক্ষ্ম বিষয়ে মনোযোগ, পাশাপাশি আবেগ, অঙ্গীকার এবং এই সুন্দর খেলাটির প্রতি ভালোবাসার ফল। এসবই আর্জেন্টাইন ফুটবলের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক ভবিষ্যতের ইঙ্গিত দেয় এবং নিঃসন্দেহে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। প্রিয় সভাপতি, আগামী প্রতিযোগিতাগুলোর জন্য আপনাকে শুভকামনা জানাই। খুব শিগগিরই আবার দেখা হবে বলে আশা করি। আন্তরিক শুভেচ্ছাসহ, জিয়ান্নি ইনফান্তিনো।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা করলো এক ফিলিস্তিনি

২৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আর্জেন্টিনার প্রশংসা করে চিঠি লিখে বিপাকে ফিফা সভাপতি

আপডেটের সময় : ০৭:০৪:১২ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬