নিউইয়র্ক ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক: মিরাজ

  • আপডেটের সময় : ০৭:০৬:৪৪ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ দল। দীর্ঘদিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক ছিল বলে মন্তব্য করেছেন তিনি। লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন মিরাজ।

সেখানে রেভস্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা ছিল পলিটিক্যাল ইস্যু। সবাই জানে বিষয়টি। আমরা সবাই খেলতে প্রস্তুত ছিলাম। ভারতে গিয়ে খেলতেও আমাদের কোনো আপত্তি ছিল না।’ মিরাজ আরও বলেন, ‘প্রতিটি ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলার। অনেকেই ছিলেন, যারা প্রথমবার সুযোগ পেয়েছিলেন। তাদের সেই সুযোগ নষ্ট হলো। বিষয়গুলো নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। এটা পুরোপুরি রাজনৈতিক ব্যাপার ছিল।’তৎকালীন সরকারের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক আর বিশ্বকাপ খেলতে না যাওয়ার পাশাপাশি নিয়মিত সিরিজ খেলতে আসেনি টিম ইন্ডিয়া। তামিম ইকবাল অবশ্য সভাপতি হয়ে দুই বোর্ডের সম্পর্কের উন্নয়নের চেষ্টা করছেন। 

এ বছরই সিরিজ খেলতে ঢাকায় আসবে ভারত। এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি ভারতের বিপক্ষে সিরিজের জন্য। এটা আমাদের জন্য দারুণ একটা মূহূর্ত। লম্বা সময় আমরা ভারতের বিপক্ষে খেলি না। আমরা চিন্তা করছি কিভাবে, আমাদের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলতে পারি। আমরা সিরিজটি খেলতে মুখিয়ে আছি।’

টাইগারদের ওয়ানডে অধিনায়ক আরও বলেন, ‘সামনে বিশ্বকাপ রয়েছে। সব ক্রিকেটারই চায় সেখানে ভালো খেলতে। তাই ঘরের মাটিতে আমাদের উন্নতি আনতে হবে। বেশ কয়েকটি সিরিজ আমরা জিতেছি। একই সঙ্গে আমরা পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের প্রশংসা করে মিরাজ বলেন,  ‘তামিম ইকবাল লম্বা সময় ক্রিকেট খেলেছেন। তিনি জানেন কিভাবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে হবে। নতুন একটি কাঠামো দাঁড় করাচ্ছেন নতুন সভাপতি। যার সুফল দেশের ক্রিকেট পাবে বলে আশা করি।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক: মিরাজ

আপডেটের সময় : ০৭:০৬:৪৪ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬