নিউইয়র্ক ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান, চুক্তি ২০৩০ পর্যন্ত

  • আপডেটের সময় : ০৭:৫৭:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফ্রান্স জাতীয় দলের নতুন কোচ হিসেবে জিনেদিন জিদানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০৩০ সাল পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন বিশ্বকাপজয়ী এই সাবেক তারকা ফুটবলার। এর আগে দিদিয়ের দেশমের বিদায়ের পর জিদানকে পরবর্তী কোচ হিসেবে আভাস দিয়েছিল দেশটির গণমাধ্যম।

১৯৯৮ সালে ফ্রান্সের হয়ে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন জিদান। এরপর রিয়াল মাদ্রিদের দায়িত্বে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন কোচ হিসেবে। ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে রিয়ালের দায়িত্ব ছাড়ার পর ডাগআউটের বাইরে ছিলেন। এবার দায়িত্ব নিচ্ছেন ফ্রান্স জাতীয় দলের, ২০২৬ বিশ্বকাপে যারা স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে।

দায়িত্ব নেওয়ার পর ৫৪ বছর বয়সী জিদান বলেছেন, ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব নেওয়া তার জন্য যেমন বড় সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। তিনি ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি, নির্বাহী কমিটি ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, জাতীয় দলকে নিয়ে তার রয়েছে বড় ধরনের উচ্চাকাঙ্ক্ষা।

জিদান বলেছেন, রিয়ালের দায়িত্ব ছাড়ার পর কোচ হিসেবে আরও বেশ কিছু প্রস্তাব পাওয়ার পরও সেগুলো ফিরিয়ে দিয়েছেন।২৫ সেপ্টেম্বর নেশন্স লিগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে জিদানের ফ্রান্স অধ্যায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান, চুক্তি ২০৩০ পর্যন্ত

আপডেটের সময় : ০৭:৫৭:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬