নিউইয়র্ক ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

  • আপডেটের সময় : ০৭:৪৭:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। সেই হতাশা দূরে ঠেলে ক্লাব অনুশীলনে যোগ দিয়েছে লিওনেল মেসি। বুধবার (২৯ জুলাই) ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামির অনুশীলন কেন্দ্রে যোগ দেন এই আর্জেন্টাইন অধিনায়ক। 

ইএসপিএনের সূত্রমতে, এদিন সতীর্থ লুইস সুয়ারেসের সঙ্গে হাসি মুখে পুরোদমে অনুশীলনে অংশ নিয়েছেন তিনি।

বিশ্বকাপের ফাইনাল শেষে প্রায় এক সপ্তাহ নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে ছুটি কাটান মেসি। সে সময় অসুস্থ বাবা হোর্হে মেসির (৬৮) পাশে থাকেন তিনি, যার অসুস্থতার কথা বিশ্বকাপ চলাকালেই প্রকাশ করেছিল পরিবার।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনও স্পষ্ট বার্তা না দিলেও ক্লাব ফুটবলে মায়ামির হয়ে আবার মাঠে নামতে প্রস্তুত হচ্ছেন মেসি। বিশ্বকাপের পর শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে মায়ামির হয়ে খেলতে পারেননি তিনি, বাদ দেওয়া হয়েছিল অল-স্টার গেম থেকেও।

ইন্টার মায়ামি কোচ গুইয়েরমো হোয়োস জানিয়েছেন, মেসি ও রদ্রিগো দে পলকে মাঠে ফেরাতে কোনো তাড়াহুড়ো করা হবে না। তিনি বলেন, ‘বিশ্রাম খেলোয়াড়দের মানসিক ও শারীরিক পুনরুজ্জীবনের জন্য অপরিহার্য। দীর্ঘ ৫০ দিনের বিশ্বকাপ মিশনের পর তাদের পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে। শতভাগ প্রস্তুত হলেই তারা মাঠে নামবেন।’

আগামী শনিবার এমএলএসে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এরপর আগামী ৫ আগস্ট লিগস কাপে মেক্সিকান ক্লাব অ্যাটলেটিকো দে সান লুইসের বিরুদ্ধে খেলবে দলটি। আশা করা হচ্ছে, দ্রুতই একাদশে ফিরবেন মেসি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বিশ্বকাপের পর মায়ামির অনুশীলনে যোগ দিলেন মেসি

আপডেটের সময় : ০৭:৪৭:৫৯ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬