নিউইয়র্ক ০৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল দল থেকে ৩ অভিজ্ঞ ফুটবলারকে ছেঁটে ফেলছেন আনচেলত্তি 

  • আপডেটের সময় : ০৭:৫০:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ৩২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে চরম ব্যর্থ হয়েছে ব্রাজিল। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। বিশ্বকাপ-পরবর্তী পরিকল্পনায় নতুন প্রজন্মের ওপর আস্থা রাখার ইঙ্গিত দিয়েছেন সেলেসাও কোচ। সেইসঙ্গে নেইমার, দানিলো ও ক্যাসেমিরোর জাতীয় দলের অধ্যায় শেষ বলে জানিয়েছেন তিনি। 

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোএসপোর্তে–কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘এই বিশ্বকাপের মাধ্যমে ব্রাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রজন্মের সমাপ্তি ঘটেছে। নেইমার, দানিলো, ক্যাসেমিরো—বিশ্বকাপে ৩০ বছরের বেশি বয়সী যেসব খেলোয়াড় ছিলেন, তাদের সময় শেষ হয়েছে।’

এই তিন অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন নেইমার। তবে ৩৫ বছর বয়সী দানিলো ও ৩৪ বছর বয়সী ক্যাসেমিরো এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেননি। তবে আনচেলত্তির বক্তব্য অনুযায়ী তারা আর জাতীয় দলের জন্য বিবেচিত হবেন না। 

২০২৮ কোপা আমেরিকায় চোখ রাখছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য এখন ২০২৮ সালের কোপা আমেরিকার জন্য একটি নতুন ও প্রতিযোগিতাপূর্ণ দল তৈরি করা। এমন কিছু নতুন খেলোয়াড় খুঁজে বের করবো, যারা দ্রুত দলে এসে অবদান রাখতে পারবে। আমি ২০৩০ সালের বিশ্বকাপের কথা বলছি না। প্রথম লক্ষ্য ২০২৮ সালের কোপা আমেরিকায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা।’গোলরক্ষকের জায়গাতেও ভবিষ্যতের কথা ভাবছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের নতুন গোলরক্ষকদের দেখা উচিত। ব্রাজিলিয়ান লিগে তরুণ গোলরক্ষকররা খেলছেন। নতুন গোলরক্ষকদের নিয়ে খুব সতর্কতার সঙ্গে মূল্যায়ন করাই আমাদের পরিকল্পনা।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ব্রাজিল দল থেকে ৩ অভিজ্ঞ ফুটবলারকে ছেঁটে ফেলছেন আনচেলত্তি 

আপডেটের সময় : ০৭:৫০:১৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬