নিউইয়র্ক ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সিরিজ নিশ্চিত করতে সরকারের দ্বারস্থ তামিম

  • আপডেটের সময় : ০৭:৪৩:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টের শেষ দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। যদিও এই সিরিজ ২০২৪ সালে হওয়ার কথা ছিল। তবে দুই দফায় তা পিছিয়ে দেয় ভারত। এবার অনিশ্চয়তা দূর করতে সরকারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) বিসিবি সভাপতি তামিম ইকবাল এবং সিকিউরিটি কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। জানা গেছে, এই সিরিজ সংক্রান্ত বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও চূড়ান্ত ও আনুষ্ঠানিক কোনো নিশ্চয়তা না পাওয়ায় সরকারি পর্যায়ে দুই দেশের মধ্যে যোগাযোগের অনুরোধ জানিয়েছে। 

এর আগে ২৯ জুলাই তামিম ইকবাল জানান, ভারত সিরিজ নিয়ে তারা আশাবাদী। তবে বিষয়টি এমন একটি পর্যায়ে রয়েছে, যেখানে বিসিবির করণীয় সীমিত এবং প্রয়োজন হলে সরকারকেই পদক্ষেপ নিতে হবে।

এদিকে, কূটনৈতিক অগ্রগতির কারণে সিরিজটি আয়োজনের সম্ভাবনা আবারও জোরালো হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সম্প্রতি ভারত সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আগামী সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে। একই সঙ্গে গত ২৯ জুলাই পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান জানান, ঢাকা ও নয়াদিল্লি পারস্পরিক স্বার্থ ও সার্বভৌম সমতার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একমত হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ভারত সিরিজ নিশ্চিত করতে সরকারের দ্বারস্থ তামিম

আপডেটের সময় : ০৭:৪৩:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬