নিউইয়র্ক ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চেলসিকে ১৬৫ কোটি টাকা জরিমানা

  • আপডেটের সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬
  • ৩১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

এজেন্ট ও মধ্যস্থতাকারীদের অর্থ পরিশোধসংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে ১ কোটি পাউন্ড (প্রায় ১৬৫ কোটি টাকা) জরিমানা করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। পাশাপাশি ক্লাবটির ওপর দুই ট্রান্সফার উইন্ডোর জন্য স্থগিত (সাসপেন্ডেড) খেলোয়াড় নিবন্ধন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে এফএ জানায়, প্রথমে চেলসির ছয় পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে আপিলের পর সেই শাস্তি বাতিল করে এর পরিবর্তে দুই ট্রান্সফার উইন্ডোর স্থগিত ট্রান্সফার নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

এফএর তদন্তে চেলসি এজেন্ট ও মধ্যস্থতাকারীদের সঙ্গে লেনদেন এবং খেলোয়াড়দের তৃতীয় পক্ষের বিনিয়োগসংক্রান্ত নিয়ম মোট ৭৪ বার লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছে।

২০২২ সালে রোমান আব্রামোভিচের কাছ থেকে ক্লাবটির মালিকানা গ্রহণের প্রক্রিয়ায় নতুন মালিকপক্ষই এসব অনিয়মের তথ্য স্বেচ্ছায় ফুটবল কর্তৃপক্ষের কাছে তুলে দেয়।

স্বাধীন কমিশনের প্রাথমিক রায়ে চেলসির বিরুদ্ধে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে—এমন শর্তে ছয় পয়েন্ট কর্তনের স্থগিত শাস্তি দেওয়া হয়েছিল। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে ক্লাবটি।

আপিল বোর্ড পরে ছয় পয়েন্ট কর্তনের শাস্তি বাতিল করলেও ১ কোটি পাউন্ড জরিমানা এবং দুই ট্রান্সফার উইন্ডোর স্থগিত খেলোয়াড় নিবন্ধন নিষেধাজ্ঞা বহাল রাখে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চেলসিকে ১৬৫ কোটি টাকা জরিমানা

আপডেটের সময় : ০৭:৫৯:৪৩ অপরাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬