নিউইয়র্ক ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি?

  • আপডেটের সময় : ০৭:২০:১৭ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে ঘিরে বিয়ের গুঞ্জন নতুন করে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি তাদের নামে একটি কথিত বিয়ের নিমন্ত্রণপত্র ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এমনকি অতিথি তালিকায় লিওনেল মেসির নাম ছিল কি না, তা নিয়েও তৈরি হয় নানা জল্পনা।

ভাইরাল হওয়া নিমন্ত্রণপত্রে দাবি করা হয়, পর্তুগালের স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) রোনালদো-জর্জিনার বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কার্ডটিতে অনুষ্ঠানের সময়সূচি, ভেন্যু এবং অতিথিদের জন্য ‘অল-ব্ল্যাক’ পোশাক পরার নির্দেশনাও উল্লেখ ছিল।

পর্তুগিজ টেলিভিশন অনুষ্ঠান ভি প্লাস ফামায় কার্ডটি প্রদর্শনের পর বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়। তবে পরে রোনালদোর পরিবার এবং স্প্যানিশ সাময়িকী হোলা নিশ্চিত করে, শনিবার তাদের কোনো বিয়ের আয়োজন ছিল না।

ভাইরাল হওয়া নিমন্ত্রণপত্রে একাধিক অসঙ্গতি ছিল। কোথাও অনুষ্ঠানের সময় দুপুর ২টা, আবার কোথাও বিকেল ৫টা উল্লেখ করা হয়েছে। এছাড়া যে ভেন্যুর নাম দেওয়া হয়েছিল, সেটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত—যা বিশ্বখ্যাত ফুটবল তারকার ব্যক্তিগত বিয়ের আয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এদিকে কথিত অতিথি তালিকায় ফুটবল ও বিনোদন জগতের অনেক পরিচিত মুখের নাম থাকলেও লিওনেল মেসির নাম না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্কের জন্ম নেয়। তবে বিয়ের কার্ডটিই ভুয়া প্রমাণিত হওয়ায় এ আলোচনা ভিত্তিহীন বলে নিশ্চিত হয়েছে।

উল্লেখ্য, প্রায় নয় বছর ধরে একসঙ্গে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। তাদের দুটি সন্তান রয়েছে। গত বছরের আগস্টে রোনালদো জর্জিনাকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব দেন।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি?

আপডেটের সময় : ০৭:২০:১৭ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬