নিউইয়র্ক ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চমক দেখিয়ে ৩৫ বছর বয়সী ওয়েলবেককে নিলো চেলসি

  • আপডেটের সময় : ০৭:২১:৫৬ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ৬৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চমকে দিয়ে অভিজ্ঞ স্ট্রাইকার ড্যানি ওয়েলবেককে দলে ভিড়িয়েছে চেলসি। ব্রাইটন থেকে ৩৫ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ডকে ৫০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে দলে ভিড়িয়েছে ব্লুজরা।

এই দলবদল বেশ আশ্চর্য হওয়ার মতো। কারণ ওয়েলবেকের বয়স ৩৫ বছর। আর ২০২২ সালে ব্লুকো দায়িত্ব নেওয়ার পর থেকে চেলসির দলবদল নীতি হয়ে উঠেছিল ২৫ বছরের নীচের খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া। তবে চেলসি নতুন কোচ জাবি আলোনসো প্রাক মৌসুমে বলেছেন, তার দলের আরও ‘ভারসাম্য’ প্রয়োজন।

এ দিকে চেলসিতে যোগ দিয়ে বেশ খুশি ওয়েলবেক। তিনি বলেন, ‘চেলসি আগ্রহ দেখাচ্ছে, এটাই তো অনেক গর্ব করার মতো কিছু। চেলসির ইতিহাস জানি, এই ক্লাব ট্রফি জিততে চায় এবং প্রত্যেক মৌসুমে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে।’ 

তিনি আরও বলেন, ‘এমন উত্তেজনাপূর্ণ সময়ে এই মানের ক্লাবে আসতে পেরে আমি সত্যি সম্মানিত। আগে থেকেই এখানকার কয়েকজন খেলোয়াড়কে আমি চিনি এবং কোচের সঙ্গেও দারুণ কথা হয়েছে। ইতোমধ্যে সংযোগ অনুভব করতে শুরু করেছি। আমার মধ্যে এখনো ক্ষুধা আছে এবং চেলসির প্রত্যেককে ও সমর্থকদের গর্বিত করতে এই ক্লাবের জন্য সবকিছু দিতে আমি প্রস্তুত।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চমক দেখিয়ে ৩৫ বছর বয়সী ওয়েলবেককে নিলো চেলসি

আপডেটের সময় : ০৭:২১:৫৬ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬