নিউইয়র্ক ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

  • আপডেটের সময় : ০৭:২৩:১৭ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

তুরস্কের ক্লাব বেসিকতাসে যোগ দেবেন মোহাম্মদ সালাহ। এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে হঠাৎ আলোচনায় উঠে এসেছে টার্কিশ সুপার লিগের আরেক ক্লাব ট্রাবজোনস্পোরের নাম। সালাহকে পেতে অবিশ্বাস্য প্রস্তাব দিয়েছে ক্লাবটি। 

দলবদল বিষয়ক সাংবাদিক ইয়াগিজ সাবুনকোগলুর প্রতিবেদন অনুযায়ী, শেষ মুহূর্তে বেসিকতাসের কাছ থেকে সালাহকে কেড়ে নিয়েছে ট্রাবজোনস্পোর। এবং অবিশ্বাস্য এক প্রস্তাব দিয়েছে তারা। সাবেক লিভারপুল তারকার উপদেষ্টার সঙ্গে আলাপ শেষ করেছে। দুই বছরের চুক্তিতে বার্ষিক ১ কোটি ৭০ লাখ ইউরো বেতন দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

জানা গেছে, পরিবারের সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সালাহ। আপাতত একটা ব্যাপার নিয়ে সমঝোতা বাকি—সালাহর জার্সি বিক্রির শেয়ার। খেলোয়াড়ের পক্ষে ২০ থেকে ২৫ শতাংশই যথেষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

সালাহকে পেতে ট্রান্সফার ফি দিতে হবে না ট্রাবজোনস্পোরকে। প্রায় এক বছরের মতো চুক্তির মেয়াদ থাকলেও লিভারপুলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছেন তিনি। গত ১ জুলাই থেকে ক্লাববিহীন সালাহ।এর আগে বেসিকতাস জানিয়েছিল, সালাহর সঙ্গে ব্যক্তিগত সম্মতিতে পৌঁছে গেছে তারা। এক বছরের চুক্তি। আরেক মৌসুমে তা বাড়ানোর সুযোগ রাখা হয়েছিল। এছাড়া তার জন্য বছরে ১০ মিলিয়ন ইউরো বেতন ঠিক করেছিল। কিন্তু বেসিকতাসের চিরপ্রতিদ্বন্দ্বী ট্রাবজোনস্পোর ঝাঁপিয়ে পড়ল এবং আরও ৭০ লাখ ইউরো বেশি দিতে যাচ্ছে তারা।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

আপডেটের সময় : ০৭:২৩:১৭ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬