নিউইয়র্ক ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদো-জর্জিনার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত, অনুষ্ঠান হবে যেখানে 

  • আপডেটের সময় : ০৭:২৪:৫৮ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ২৯ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বহুদিনের প্রণয় অবশেষে পরিণতি পেতে যাচ্ছে। আগামী শনিবার (৮ আগস্ট) নিজ জন্মভূমি মাদেইরা দ্বীপে জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছেন পর্তুগিজ মহাতারকা। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’।

প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা হবে মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে। স্থানীয় রীতি অনুযায়ী সেখানে বিয়ের অনুষ্ঠান সাধারণত বেলা তিনটায় শুরু হয়। এরপর অতিথিদের জন্য সংবর্ধনার আয়োজন করা হবে শহরের বিলাসবহুল পাঁচ তারকা স্যাভয় প্যালেস হোটেলে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ‘দ্য সান’ জানিয়েছে, স্যাভয় প্যালেস হোটেলের অতিথিদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা এবং কয়েকটি বার সাময়িকভাবে বন্ধ থাকবে। ধারণা করা হচ্ছে, বিয়ের অনুষ্ঠান ও অতিথিদের নিরাপত্তার কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফুনচাল শুধু বিয়ের ভেন্যুই নয়, রোনালদোর জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি শহর। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। শহরে তাঁর সম্মানে একটি ব্রোঞ্জের ভাস্কর্য রয়েছে, এমনকি তাঁর নামে একটি হোটেলও আছে।

বর্তমানে রোনালদোর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১২০ থেকে ১৪০ কোটি মার্কিন ডলারের মধ্যে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এত বিপুল সম্পদের মালিক হওয়া সত্ত্বেও জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজনের জন্য জন্মভূমিকে বেছে নেয়াকে আবেগঘন সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে।

শৈশবে দারিদ্র্যের মধ্যেই বেড়ে উঠেছেন রোনালদো। ভাইবোনদের সঙ্গে একটি ছোট কক্ষ ভাগাভাগি করে থাকতে হতো তাকে। মাত্র ১১ বছর বয়সে স্বপ্নের পথে যাত্রা শুরু করতে তিনি পরিবার ছেড়ে লিসবনে স্পোর্টিং ক্লাবের একাডেমিতে যোগ দেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রোনালদো-জর্জিনার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত, অনুষ্ঠান হবে যেখানে 

আপডেটের সময় : ০৭:২৪:৫৮ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬