নিউইয়র্ক ০২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরাহ 

  • আপডেটের সময় : ০৭:২৬:৩৪ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬
  • ২৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাঁম হাঁটুর ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের পেসার জসপ্রিত বুমরাহ। ইনজুরি থাকা সত্ত্বেও শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের দলে রাখা হয়েছিল এই পেসারকে। কিন্তু লঙ্কানদের বিপক্ষে সিরিজের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠার সম্ভাবনা না থাকায় টেস্ট দল থেকে বাদ পড়লেন তিনি। 

গেল মাসে ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁম হাঁটুতে চোট পান বুমরাহ। হাঁটু ফুলে যাওয়ায় লর্ডসে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি তিনি। 

শ্রীলঙ্কা সিরিজের আগে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল বুমরাহর। কিন্তু হাঁটুর উন্নতি না হওয়ায় বুমরাহকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

বিসিসিআই’র এক কর্মকর্তা বলেন, ‘অতীতে অনেক সময় তাড়াহুড়া করে ক্রিকেটারদের মাঠে ফেরানো হয়েছে। তারপর আবার চোট পেয়েছে। আমরা আর এমন ঝুঁকি নিতে চাই না। বিশেষ করে বুমরাহর মতো বোলারের ক্ষেত্রে ঝুঁকি নেওয়া ভুল। সামনে ব্যস্ত সূচি আছে। এশিয়ান গেমস, নিউজিল্যান্ড সফর, আগামী বছর বর্ডার-গাভাস্কার ট্রফি রয়েছে। আমরা তাকে সম্পূর্ণ সুস্থ করেই মাঠে ফেরাতে চাই।’

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহর বদলি খুব শিগগিরই জানাবে বিসিসিআই। গলে আগামী ১৫ আগস্ট থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে ভারত ও শ্রীলঙ্কা। এরপর ২৩ আগস্ট থেকে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। 

সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ। এখন পর্যন্ত ৯ ম্যাচে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে প্রথম দুই আসরের রানার্স-আপ ভারত। ৪ ম্যাচ খেলা শ্রীলঙ্কার সংগ্রহে আছে ৪১.৬৭ শতাংশ পয়েন্ট। টেবিলের ষষ্ঠ স্থানে আছে লঙ্কানরা। 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে গেলেন বুমরাহ 

আপডেটের সময় : ০৭:২৬:৩৪ অপরাহ্ণ, রবিবার, ২ আগস্ট ২০২৬