নিউইয়র্ক ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাপের মুখে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি, লড়াকু সংগ্রহ বাংলাদেশের 

  • আপডেটের সময় : ০৫:১৮:৩৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গেছে বাংলাদেশ দল। অজিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। তার আগে গা গরমের ম্যাচে অস্ট্রেলিয়া একাদশে বিপক্ষে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগে ব্যাট করতে নেমে স্বাগতিক বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। 

তবে চাপের মুখে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন মেহেদী হাসান মিরাজ। এতে ২৬৩ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৫১ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া একাদশ। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডারউইনে প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার তানজিদ হাসান তামিম ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই হ্যানো জ্যাকবসের বলে আউট হন।  

আরেক ওপেনার সাদমানকেও শিকার করেন কোরি রকিচোলি। ৪৭ বলে ৩১ রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার। অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও মাত্র ১৬ রান করেই আউট হন রকিচোলির বলে। ৪ বল মোকাবিলায় মুশফিকুর রহিমও রানের খাতা খুলতে পারেননি। তিনিও উইকেট দিয়েছেন ২৮ বছর বয়সী এই অফস্পিনারকে। ফলে মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ ৭৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে।

পরে জুটি গড়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত এবং অমিত হাসান। তবে অমিত ১৫ এবং শান্ত ৩৭ রানে বিদায় নেন। এরপর সৌম্য সরকারও আউট হয়েছেন ব্যক্তিগত ১৬ রানে। 

যদিও একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যান মেহেদী হাসান মিরাজ। অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিল শুরু হয়। মিরাজ শেষ পর্যন্ত ১৪১ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০৯ রানে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়া একাদশের পক্ষে রকিচেলি একাই ৬ উইকেট নিয়েছেন। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

খাবারের নিম্নমান ও ট্রলিং নিয়ে নিউইয়র্কের রাফা স্পাইসি কটেজ ঘিরে প্রবাসীদের ক্ষোভ

ট্রাম্পের গাজা পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি: নেতানিয়াহু

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চাপের মুখে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি, লড়াকু সংগ্রহ বাংলাদেশের 

আপডেটের সময় : ০৫:১৮:৩৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬