নিউইয়র্ক ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধান্ত জানাতে রিয়ালের আল্টিমেটাম, সব পোস্ট মুছলেন ভিনিসিয়ুস

  • আপডেটের সময় : ০৫:২১:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
  • ১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে। ভিনির সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা চললেও এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ। নতুন চুক্তির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে ভিনিসিয়ুসকে আল্টিমেটাম দিয়েছে রিয়াল মাদ্রিদ।

এর মধ্যেই ইনস্টাগ্রাম থেকে নিজের সব পোস্ট মুছে দিয়েছেন ভিনিসিয়ুস। এমনকি ৬ কোটি ৪০ লাখ অনুসারীর অ্যাকাউন্টে কিছু সময়ের জন্য ছিল না কোনো প্রোফাইল ছবিও।

ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুনে। সেটি আরও চার বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত নিতে চায় রিয়াল মাদ্রিদ। বুধবার (৫ আগস্ট) ভালদেবেবাসে এ নিয়ে ভিনিসিয়ুসের প্রতিনিধি প্রতিষ্ঠান রক নেশনের কর্মকর্তারা রিয়ালের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, বৈঠকে ভিনিসিয়ুসের পক্ষের নেতৃত্ব দেন তার এজেন্ট ফ্রেদেরিকো পেনা। রিয়ালের পক্ষে ছিলেন ক্লাবের প্রধান নির্বাহী হোসে আনহেল সানচেস ও প্রধান স্কাউট হুনি কালাফাত। 

বৈঠকে চুক্তির বিষয়ে কিছুটা অগ্রগতি হলেও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি। তবে ব্রাজিলিয়ান তারকাকে ধরে রাখতে নিজেদের আগের প্রস্তাব বাড়িয়েছে রিয়াল। নতুন প্রস্তাবে ভিনিসিয়ুসকে বছরে ২ কোটি ৪০ লাখ ইউরো নেট বেতন দেওয়ার কথা জানিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। একই সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাবও রয়েছে।

তবে ভিনিসিয়ুসের চাওয়া এখনো এর চেয়ে বেশি। বছরে প্রায় ৩ কোটি ইউরো আয় করতে চান। যদিও সাম্প্রতিক আলোচনায় নিজের সেই দাবিতে কিছুটা ছাড় দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বেতনের সঙ্গে বিভিন্ন পারফরম্যান্সভিত্তিক বোনাস যুক্ত করার মাধ্যমে ব্যবধান কমানোর পথ খোলা রেখেছেন তিনি।

চুক্তির আরেকটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে নবায়ন বোনাস ও স্বত্ব থেকে পাওয়া আয়। বর্তমানে রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়ুসের মধ্যে ছবিস্বত্বের আয় সমান ৫০ শতাংশ ভাগ হয়। নতুন চুক্তিতে নিজের অংশ আরও বাড়াতে চান ভিনিসিয়ুস। ফলে বেতন ছাড়াও এসব বিষয় এখনো আলোচনার টেবিলে রয়েছে। 

এর মধ্যেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সব পোস্ট মুছে দিয়েছেন ভিনিসিয়ুস। চুক্তি নবায়ন নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যেই এমন পদক্ষেপ নেওয়ায় অনেকেই এর সঙ্গে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার যোগসূত্র খুঁজছেন।

ভিনিসিয়ুসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্ক্রিনশট

ভিনিসিয়ুসের সঙ্গে সমঝোতা না হলে তাকে নিয়ে আগ্রহী ক্লাবগুলোর সংখ্যা বাড়তে পারে, এমন বাস্তবতা মাথায় রেখেই দ্রুত সিদ্ধান্ত চায় রিয়াল মাদ্রিদ। তবে দুই পক্ষে টানাপড়েনের সুযোগটা নিতে চাইছে আর্সেনাল। 

ভিনিসিয়ুসকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। আর্সেনালের ক্রীড়া পরিচালক আন্দ্রেয়া বের্তা ইতোমধ্যেই ভিনিসিয়ুসের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখছেন। রিয়াল ও ভিনিসিয়ুসের আলোচনা যত দীর্ঘ হবে, ইংলিশ ক্লাবটির জন্য ততই সুযোগ তৈরি হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

খাবারের নিম্নমান ও ট্রলিং নিয়ে নিউইয়র্কের রাফা স্পাইসি কটেজ ঘিরে প্রবাসীদের ক্ষোভ

ট্রাম্পের গাজা পরিকল্পনায় ইসরায়েল সম্মতি দেয়নি: নেতানিয়াহু

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সিদ্ধান্ত জানাতে রিয়ালের আল্টিমেটাম, সব পোস্ট মুছলেন ভিনিসিয়ুস

আপডেটের সময় : ০৫:২১:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬