নিউইয়র্ক ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রেকর্ড চুক্তিতে গিমাইরেসকে দলে ভেড়ালো আর্সেনাল 

  • আপডেটের সময় : ০৫:১৫:১৪ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬
  • ৩১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মাঝমাঠ শক্তিশালী করতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমাইরেসকে দলে ভেড়ানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে আর্সেনাল। নিউক্যাসল ইউনাইটেড থেকে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে চার বছরের চুক্তিতে নিয়েছে লন্ডনের ক্লাবটি। চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।শনিবার (৮ আগস্ট) এক বিবৃতিতে গিমারায়েসকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে আর্সেনাল। তবে চুক্তির আর্থিক অংক প্রকাশ করেনি ক্লাবটি। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ট্রান্সফার ফি প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ড।

আর্সেনালে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গিমাইরেস। তিনি বলেন, ‘আমি দারুণ অনুভব করছি এবং এই সুযোগ পেয়ে খুবই খুশি। আন্দ্রেয়া বের্তা ও মিকেল আর্তেতার সঙ্গে প্রথমবার কথা বলার পর থেকেই আমি রোমাঞ্চিত ছিলাম। আমার ভেতর থেকে মনে হচ্ছিল, জীবনে আমার নতুন একটি চ্যালেঞ্জ দরকার। আর আমি বিশ্বাস করি, আর্সেনালের হয়ে খেলা হবে দারুণ এক চ্যালেঞ্জ।’

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সঙ্গে যোগ দিতে খুবই উচ্ছ্বসিত। আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করবো, এটা আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আপনাদের যোদ্ধা এবং কখনো হাল ছাড়বো না। আশা করি, আমরা একসঙ্গে অনেক সুন্দর স্মৃতি তৈরি করতে পারবো।’

গিমাইরেসকে ধরে রাখতে শুরুতে সর্বোচ্চ চেষ্টা করেছিল নিউক্যাসল। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি ছিল, সঙ্গে তৃতীয় বছর বাড়ানোর সুযোগও ছিল। তবে নতুন চ্যালেঞ্জ নেওয়ার আগ্রহ শেষ পর্যন্ত তার দলবদলের পথ খুলে দেয়।

গিমাইরেসকে পেতে আর্সেনালের প্রথম প্রস্তাব অবশ্য ফিরিয়ে দিয়েছিল নিউক্যাসল। পরে দুই ক্লাব ৭৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে পৌঁছায় এবং আর্সেনাল সেই অর্থ পরিশোধ করে দলবদল সম্পন্ন করে।

নিউক্যাসল জানিয়েছে, ২৮ বছর বা তার বেশি বয়সী কোনো খেলোয়াড়কে বিক্রি করে পাওয়া অর্থের দিক থেকে গিমাইরেসের এই চুক্তি বিশ্বের শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে। একই সঙ্গে তার বয়স ও পজিশন বিবেচনায় এটি নিউক্যাসলের জন্য রেকর্ড ট্রান্সফার ফি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

রেকর্ড চুক্তিতে গিমাইরেসকে দলে ভেড়ালো আর্সেনাল 

আপডেটের সময় : ০৫:১৫:১৪ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬