নিউইয়র্ক ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দফা পেছানোর পর আবারও অনিশ্চিয়তায় বাংলাদেশ-ভারত সিরিজ

  • আপডেটের সময় : ০৭:৪৮:১৬ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ২১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগস্টের শেষ দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। যদিও এই সিরিজ ২০২৪ সালে হওয়ার কথা ছিল। তবে দুই দফায় তা পিছিয়ে দেয় ভারত। তবে এই দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই সিরিজ নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সিরিজ আয়োজনের সম্ভাবনা ক্রমেই কমে আসছে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। যদিও এখনও বিসিবির কর্মকর্তাদের আশা– সামনের দিনগুলোতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের কয়েকজন নেতা দিল্লি থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। সেটিকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিসিবির অভ্যন্তরীণ সূত্রের মতে, ভারতকে সেপ্টেম্বরে বাংলাদেশে এনে সিরিজ আয়োজনের ক্ষেত্রে এটি কার্যত কঠিন হয়ে দাঁড়িয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক শীর্ষ বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘সাম্প্রতিক সব ঘটনাপ্রবাহের পর এখন আমি সিরিজটি নিয়ে সন্দিহান। সিরিজের বিষয়ে আমরা ওপাশ থেকে কোনো সাড়া পাবো বলে মনে হয় না। সত্যি বলতে সিরিজটি ২৮ আগস্টের মধ্যেই হওয়ার কথা ছিল। হাতে আর কতদিনই বা আছে?’

সিরিজটি পরিকল্পনা অনুযায়ী হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার তা মনে হয় না। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু এই মুহূর্তে বিষয়টি আমাদের সবার নিয়ন্ত্রণের বাইরে।’ তবে আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিল হওয়ার আগপর্যন্ত আশা হারাতে চায় না বিসিবি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দুই দফা পেছানোর পর আবারও অনিশ্চিয়তায় বাংলাদেশ-ভারত সিরিজ

আপডেটের সময় : ০৭:৪৮:১৬ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬