নিউইয়র্ক ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোস্তাফিজকে দলে নিয়ে যা লিখলো দুবাই ক্যাপিটালস

  • আপডেটের সময় : ০৭:৪৮:৪৬ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

একজন বোলারের বোলিং অ্যাকশনের অবয়ব সামাজিক মাধ্যমে পোস্ট করেছে দুবাই ক্যাপিটালস। তবে সেই বোলারের নাম প্রকাশ করেনি ফ্র্যাঞ্চাইজিটি। তবে তার বোলিং অ্যাকশন দেখে অনেকেই বুঝে গেছেন তিনি আর কেউ নন, বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

দ্বিতীয়বারের মতো সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে দুবাইয়ের হয়েই খেলতে যাচ্ছেন মোস্তাফিজ। শনিবার (৮ আগস্ট) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের বাঁহাতি পেসারকে নিয়ে অভিনব পোস্ট দিয়েছে। 

চেহারা প্রকাশ না করে শুধু বোলিং অ্যাকশন নিয়ে একটি ফটোকার্ড পোস্ট করে খেলোয়াড়ের নাম অনুমান করতে বলে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপশনে দুবাই লিখেছে, ‘দক্ষিণ এশিয়ার এক বাঁহাতি বোলার যিনি ব্যাটারদের মনে ভয় ধরিয়ে দেন।’

মোস্তাফিজকে নিয়ে পোস্ট দেওয়ার পরই বেশির ভাগ মন্তব্যই করেন বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা। অধিকাংশই বাংলাদেশের বাঁহাতি পেসারকে ‘কাটার মাস্টার’ বলে অভিহিত করেন। অনেকে আবার বাংলাদেশের পতাকার ইমোজি জুড়ে দিয়েছেন। বাঁহাতের কাটার-স্লোয়ারের মায়াজালে ব্যাটারদের ফাঁসিয়ে উইকেট তুলে নিয়ে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে আলাদা নজর কেড়েছেন তিনি।

গত বছরই আইএল টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো খেলেন মোস্তাফিজ। দুবাইয়ের হয়ে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে নিয়েছেন ১৫ উইকেট। ছয় দলের টুর্নামেন্টে দুবাই সেবার বাদ পড়ে যায় এলিমিনেটরেই। চ্যাম্পিয়ন হয় ডেজার্ট ভাইপার্স। এবার আইএল টি-টোয়েন্টি হবে ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মোস্তাফিজকে দলে নিয়ে যা লিখলো দুবাই ক্যাপিটালস

আপডেটের সময় : ০৭:৪৮:৪৬ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬