নিউইয়র্ক ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল

  • আপডেটের সময় : ০৭:৫২:২৮ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ফুটবল মাঠ থেকে উড়ে যাওয়া একটি বল গিয়ে পড়েছিল পাশের ব্যস্ত হাইওয়েতে। বলটি এড়াতে গিয়ে এক চালক হঠাৎ ব্রেক কষলে পেছন থেকে আসা আরেকটি গাড়ি তার গাড়িতে ধাক্কা দেয়। অস্বাভাবিক এই দুর্ঘটনার পুরো দৃশ্য ধরা পড়ে ম্যাচের সরাসরি সম্প্রচারের ক্যামেরায়।

এই অদ্ভুত ও বিরল ঘটনাটি ঘটেছে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ম্যাচে। এস্তাদিও পারকে অ্যানক্যাপে উরুগুয়ে মন্টেভিডিও ও পায়সান্দুর খেলা চলাকালীন উরুগুয়ে মন্টেভিডিওর এক খেলোয়াড় বল ক্লিয়ার করতে গিয়ে তা মাঠের সীমানা প্রাচীর টপকে পাশের ব্যস্ত হাইওয়েতে গিয়ে পড়ে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ম্যাচটির লাইভ সম্প্রচারের ভিডিওতে দেখা যায়, সড়কে হঠাৎ উড়ে আসা বলটি এড়াতে সামনের একটি সাদা গাড়ি হঠাৎ ব্রেক করে। এতে পেছনের গাড়িটি সময়মতো থামতে না পেরে সজোরে সাদা গাড়িটিকে ধাক্কা দেয়।

খেলা সরাসরি সম্প্রচারিত হওয়ায় পুরো দুর্ঘটনার দৃশ্যটি ক্যামেরায় ধরা পড়ে এবং পরে তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সৌভাগ্যবশত দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হননি, তবে দুটি গাড়িই সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ঘটনার পর হাইওয়ে থেকে বল উদ্ধার ও পরিস্থিতি স্বাভাবিক করতে কিছু সময়ের জন্য ম্যাচটি বন্ধ রাখা হয়। পরে আবার খেলা শুরু হলে পায়সান্দুর বিরুদ্ধে ১-০ গোলের জয় তুলে নেয় মন্টেভিডিও। তবে মাঠের ফল ছাপিয়ে হাইওয়েতে ফুটবল পড়ে গাড়ি দুর্ঘটনার এই অস্বাভাবিক ঘটনাটিই এখন মূল আলোচনার কেন্দ্রে চলে এসেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল

আপডেটের সময় : ০৭:৫২:২৮ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬