নিউইয়র্ক ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়াকে ধবলধোলাই করে সিরিজ জিতল বাংলাদেশ এইচপি

  • আপডেটের সময় : ০৫:৩১:০১ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬
  • ৩০ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

মিরপুরে মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। এই জয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিল স্বাগতিকেরা। এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ৮৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল এইচপি দল।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে মালয়েশিয়া। ইনিংসের শুরুতেই মোহাম্মদ রুবেলের বলে শূন্য রান করে সাইফ উল্লাহ মালিক আউট হলে চাপে পড়ে সফরকারীরা। এরপর অধিনায়ক সৈয়দ আজিজ ৫২ বলে ৪০ রান এবং আহমেদ আকীল ওয়াহিদ ৩৩ বলে ৩০ রান করে দলের ইনিংস বড় করার চেষ্টা করলেও বাংলাদেশের আঁটসাঁট বোলিংয়ের সামনে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় তারা। বাংলাদেশের পক্ষে আবু হায়দার রনি দুটি এবং মোহাম্মদ রুবেল ও রাকিবুল হাসান একটি করে উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ম্যাচের গতিপথ ঠিক করে দেয় বাংলাদেশ এইচপি দল। ওপেনার জাওয়াদ আবরার মাত্র ৮ বলে ২৩ রান করে আউট হলেও আরেক ওপেনার জিসান আলমের বিধ্বংসী ব্যাটিংয়ে জয় নিশ্চিত করতে কোনো বেগ পেতে হয়নি। মাত্র ১৯ বলে ফিফটি পূর্ণ করে ২১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন জিসান। এছাড়া শামীম হোসেন পাটোয়ারী ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। মাত্র ৭.৩ ওভারে ৩ উইকেটে ১০৬ রান তুলে ৭ উইকেট ও ৭৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার দলটির সামনে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মালয়েশিয়াকে ধবলধোলাই করে সিরিজ জিতল বাংলাদেশ এইচপি

আপডেটের সময় : ০৫:৩১:০১ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬