নিউইয়র্ক ০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট নিয়ে রোমাঞ্চিত তাসকিন

  • আপডেটের সময় : ০৫:১৩:৪৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগকে সম্মানিত ও গর্বের মনে করছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে রোমাঞ্চিত টাইগার পেসার। 

২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছে বাংলাদেশ। ঐ সিরিজে খেলা কোন খেলোয়াড় বর্তমান বাংলাদেশ দলে নেই। তাই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে পারাটা গর্বের বলে মনে করেন তাসকিন। ডারউইনে এক সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’

তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।’

২০১২ সালে যুব বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রেলিয়ার মাটিতে। ঐ আসরে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি। এরপর ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া সফর করেন তিনি। 

অস্ট্রেলিয়াতে খেলার অভিজ্ঞতা থাকলেও আসন্ন টেস্ট সিরিজ সহজ হবে না বলে মনে করেন তাসকিন। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই আমাদের জন্য সিরিজটা সহজ হবে না। সিরিজে আমরা নিজেদের সেরাটা দিতে আশাবাদী।’

টেস্ট সিরিজের আগে ‘ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ’-এর বিপক্ষে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ম্যাচটি ইনিংস ও ৩৮ রানে হারে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচের হার টেস্ট সিরিজে কোন নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানান তাসকিন। তিনি বলেন, ‘হেরে যাওয়ার অনুভূতিটা অবশ্যই সুখকর ছিল না। ক্রিকেটে এমনটা হতেই পারে। আমরা এখানকার কন্ডিশন ও উইকেটের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ম্যাচ হারলেও ভালো প্রস্তুতি হয়েছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ৬ টেস্ট খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ৫টিতে হার ও ১টিতে জয় পেয়েছে টাইগাররা। ২০১৭ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের দেখা পেয়েছিল বাংলাদেশ। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

ফিলিস্তিনিদের উৎপাদিত পণ্য অবৈধভাবে ইউরোপে পাচার করছে ইসরায়েল

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট নিয়ে রোমাঞ্চিত তাসকিন

আপডেটের সময় : ০৫:১৩:৪৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬