নিউইয়র্ক ১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রায় তিন বছর পর মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ

  • আপডেটের সময় : ০৫:১৫:৩৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • ২৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধের কারণে প্রায় তিন বছর ধরে বন্ধ ছিল ফিলিস্তিনি ফুটবল লিগ। অবশেষে আবারও মাঠে গড়াতে যাচ্ছে খেলা। সোমবার (১০ আগস্ট) ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, সেপ্টেম্বরে খেলা শুরু করবে তারা।

রামাল্লায় এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট জিবরিল রাজউব বলেন, ‘আমরা ঘোষণা করছি, ৪ সেপ্টেম্বর থেকে ক্রীড়া কার্যক্রম এবং ফুটবল অ্যাসোসিয়েশনের লিগ আবার শুরু হবে।’

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর যুদ্ধ শুরু হয়। এরপর থেকে ফিলিস্তিনের পেশাদার ফুটবলসহ সব ক্রীড়া লিগ বন্ধ হয়ে যায়।

অ্যাসোসিয়েশন প্রথম টুর্নামেন্টটির নাম দিয়েছে ‘থাউজেন্ড মার্টায়ার্স কাপ’। অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুদ্ধে ইসরায়েলের হামলায় ১ হাজার ১৪ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ প্রাণ হারান। তাদের স্মরণেই এই নামকরণ করা হয়।

এই টুর্নামেন্টে দুইশর বেশি ক্লাব অংশ নেবে। এর মধ্যে ইসরায়েল দখলকৃত পশ্চিম তীর থেকে অংশ নেবে ১৪৬টি ক্লাব। গাজা থেকে অংশ নেবে ৪৪টি ক্লাব। আর লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবির থেকে অংশ নেবে ৩৬টি ক্লাব। টুর্নামেন্টটি এই তিন জায়গায় একই সঙ্গে শুরু হবে।

রাজউব বলেন, ‘যুদ্ধ সব ফিলিস্তিনির জন্য কঠিন পরিস্থিতি তৈরি করেছে, যার ফলে আমাদের প্রতিযোগিতা এবং কার্যক্রম বন্ধ হয়ে যায়। কিন্তু আমরা ফিলিস্তিনি জাতীয় ইচ্ছাশক্তি হারাইনি। আমরা বিশ্বাস হারাইনি যে খেলাধুলা আশা এবং জীবনের প্রতীক হয়েই থাকবে।’

রাজউব জানান, অ্যাসোসিয়েশন এবং ফিলিস্তিনি ক্লাবগুলো কঠিন আর্থিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি ফিফা এবং অন্যান্য ফেডারেশনকে ফিলিস্তিনি ক্রীড়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি খেলোয়াড়, ক্লাব এবং শিশুদের ‘স্বাধীনতা এবং মর্যাদার’ সঙ্গে খেলাধুলা উপভোগের অধিকার রক্ষার আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রায় তিন বছর পর মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ

আপডেটের সময় : ০৫:১৫:৩৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬