নিউইয়র্ক ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবাকে হারানোর শোকে নতুন সিদ্ধান্ত নিলেন মেসি

  • আপডেটের সময় : ০৫:১৭:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
  • ২৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাবাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি লিওনেল মেসি। বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে ফেরার কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। পরিবারের সঙ্গে আরও কিছুটা সময় কাটাতেই দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।

বাবার মৃত্যুর খবর পেয়েই শনিবার (৮ আগস্ট) গভীর রাতে মায়ামি থেকে ব্যক্তিগত বিমানে স্ত্রী অ্যান্তেনেল্লা রোকুচ্ছো ও সন্তানদের নিয়ে নিজ দেশ আর্জেন্টিনায় পৌঁছান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। রোজারিওর কাছে পেরেজ শহরের এল প্রাদো সমাধিক্ষেত্রে ব্যক্তিগত আয়োজনে বাবার শেষকৃত্য সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে মেসির পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা ছাড়া তেমন কাউকেই উপস্থিত থাকতে দেওয়া হয়নি।বাবাকে শেষ বিদায় জানানোর পরও তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রে ফিরতে চাননি মেসি। পরিবারের সঙ্গে আরও কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। 

রোববার সকাল থেকেই মেসির পরিবারের যুক্তরাষ্ট্রে ফেরার গুঞ্জন শুরু হয়। ধারণা করা হয়েছিল, দুপুরের আগেই তারা দেশ ছাড়বেন। কিন্তু মেসিদের বহন করার কথা থাকা ব্যক্তিগত বিমানটি শেষ পর্যন্ত খালি অবস্থায় উড্ডয়ন করে। বিকেল ৩টার পর মেসি ও তার পরিবারের গাড়িবহর রোজারিওর ফুনেস শহরের একটি সুরক্ষিত আবাসিক এলাকায় পৌঁছায়।

মেসির যুক্তরাষ্ট্রে ফেরার ব্যাপারে আর্জেন্টাইন সংবাদমাধ্যম দোবলে আমারিলা জানিয়েছে, ‘লিওনেলের বাবা হোর্হে মেসির মৃত্যু এই আর্জেন্টাইন তারকাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি যুক্তরাষ্ট্রে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে তার দায়বদ্ধতা স্থগিত রাখবেন।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাবাকে হারানোর শোকে নতুন সিদ্ধান্ত নিলেন মেসি

আপডেটের সময় : ০৫:১৭:২০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬