নিউইয়র্ক ০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরের সম্ভাব্য সময়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে আগ্রহী ভারত

  • আপডেটের সময় : ০৮:৪৫:৫৭ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

রাজনৈতিক অস্তিরতার জেরে এমনিতেই ভারতের বাংলাদেশ সফর নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আগামী মাসে বাংলাদেশ-ভারত সিরিজ যে হচ্ছে না, সেটা এক রকম নিশ্চিত।

সূচি অনুযায়ী, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ২৮ আগস্ট ঢাকায় আসার কথা ভারতীয় দলের। সাদা বলের ম্যাচ ছয়টি হওয়ার কথা ১ থেকে ১৩ সেপ্টেম্বর। কিন্তু আফগানিস্তানের সঙ্গে ভারতের সিরিজের সূচি চূড়ান্ত হওয়ায় আরও একদফা পিছিয়ে যাওয়ার পথে ভারতের বাংলাদেশ সফর।

মঙ্গলবার (১১ আগস্ট) হিন্দুস্তান টাইমেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

ক্রিকবাজের দেওয়া তথ্য অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে ভারত-আফগানিস্তানের টি-টোয়েন্টি সিরিজ। ১৫ ও ১৭ সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচ। খেলা ভারতে হলেও এই সিরিজের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 

বাণিজ্যিক অংশীদারদের কাছে এসিবির পাঠানো চিঠি হাতে পেয়েছে ক্রিকবাজ। সেখানে এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান জানান, ‘এসিবি এতদ্বারা নিশ্চিত করছে যে আফগানিস্তানের ভারত সফর ২০২৬ (ইভেন্ট) আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসিবি আরও নিশ্চিত করছে যে এই ইভেন্টের তারিখগুলো বিসিসিআইয়ের সঙ্গে নিশ্চিত ও সম্মত হয়েছে এবং নির্ধারিত ম্যাচগুলোর ভেন্যুও চূড়ান্ত করা হয়েছে।’

আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতে হলেও সিরিজটির আয়োজক এসিবি।

এসিবির এই ঘোষণায় এখন কার্যত ভারতের বাংলাদেশ সফরের সম্ভাবনা শেষ হয়ে গেল। বিসিবির প্রস্তাবিত সূচির আর তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকায় এখন বাংলাদেশ সিরিজ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে—যদি না শেষ মুহূর্তে দুই দেশের সরকার থেকে কোনো নির্দেশনা আসে।

জানা যায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ছয়টি সীমিত ওভারের ম্যাচের জন্য ১ থেকে ১৩ সেপ্টেম্বর সময় নির্ধারণ করেছিল। সেখানে ১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত। 

বাংলাদেশ-ভারত সিরিজটি হওয়ার কথা ছিল গত বছরের আগস্টে। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের জেরে সে সময় বাংলাদেশ সফর করেনি প্রতিবেশী দলটি। দুই দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার চিত্রও ভালো নয়। এমতাবস্থায় বিসিবি ও বিসিসিআই চাইলেও সিরিজটি আয়োজন করতে পারছে না। বিষয়টি ভারত সরকারের কাছে ছেড়ে দিয়েছে বিসিসিআই।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়ায় ৩ বাংলাদেশি হত্যা: ভাষা জটিলতায় অভিযোগ গঠন স্থগিত

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ১২

১৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

বাংলাদেশ সফরের সম্ভাব্য সময়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে আগ্রহী ভারত

আপডেটের সময় : ০৮:৪৫:৫৭ অপরাহ্ণ, বুধবার, ১২ আগস্ট ২০২৬