নিউইয়র্ক ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শেষ দুই বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা, মেসির মিস ৩টি

  • আপডেটের সময় : ১০:২৬:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক দুই ফিফা বিশ্বকাপ মিলিয়ে প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশিবার পেনাল্টি আদায় করে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ ও ২০২৬ আসর মিলিয়ে দলটির পক্ষে মোট আটটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন রেফারিরা, যা অন্য যেকোনো দলের তুলনায় অনেক বেশি। ব্রাজিলিয়ান গণমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’র এক পরিসংখ্যানভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনা ২০২২ কাতার বিশ্বকাপে ৫টি এবং চলতি ২০২৬ বিশ্বকাপে এ পর্যন্ত ৩টি পেনাল্টি আদায় করেছে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ইংল্যান্ডের পেনাল্টি সংখ্যা আর্জেন্টিনার ঠিক অর্ধেক, অর্থাৎ ৪টি। ইংল্যান্ড দুটি আসরেই দুটি করে পেনাল্টি পেয়েছে।

পরিসংখ্যানের তথ্যানুযায়ী, তালিকার তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ব্রাজিল, ফ্রান্স ও পর্তুগাল। এই তিন দল পেয়েছে ৩টি করে পেনাল্টি। দুটি করে পেনাল্টি পাওয়ার তালিকায় রয়েছে জার্মানি, ইরান, পোল্যান্ড ও সুইজারল্যান্ড। এছাড়া দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, ইকুয়েডর, স্পেন, ঘানা, মেক্সিকো, নরওয়ে, ওয়েলস, ডিআর কঙ্গো ও সেনেগালের মতো দলগুলো পেয়েছে একটি করে পেনাল্টি।

তবে আর্জেন্টিনার এই আটটি পেনাল্টির মধ্যে সাতটিই নিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি। যদিও সবগুলো সুযোগ কাজে লাগাতে পারেননি এই সুপারস্টার। শেষ দুই বিশ্বকাপে মোট তিনটি পেনাল্টি মিস করেছেন তিনি। এর মধ্যে চলতি ২০২৬ বিশ্বকাপে মিসরের বিপক্ষে সবশেষ ম্যাচেই একটি পেনাল্টি মিস করেন মেসি। একই আসরে অস্ট্রিয়ার বিপক্ষে তাঁর নেওয়া শট প্রতিহত হয় পোস্টে। এর আগে ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে গোলরক্ষক ভয়চেখ শেজনি তাঁর স্পট কিক ঠেকিয়ে দিয়েছিলেন। এসব মিলিয়ে বিশ্বকাপ ইতিহাসে মেসির পেনাল্টি মিসের সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

আর্জেন্টিনার পক্ষে অন্য পেনাল্টিটি নিয়েছিলেন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। জর্ডানের বিপক্ষে ম্যাচে কোচ লিওনেল স্কালোনি বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেন। ওই ম্যাচেই স্পট কিক থেকে সফলভাবে গোল আদায় করে নেন মার্তিনেজ।

অন্যদিকে ইংল্যান্ডের পাওয়া চারটি পেনাল্টির সবগুলোই নিয়েছেন অধিনায়ক হ্যারি কেইন। এর মধ্যে মাত্র একটিতে ব্যর্থ হয়েছেন তিনি। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে একটি পেনাল্টি থেকে গোল করেছিলেন কেইন। কিন্তু প্রায় ৩০ মিনিট পর পাওয়া দ্বিতীয় সুযোগে বল ক্রসবারের ওপর দিয়ে উড়িয়ে মারেন তিনি।

সমান তিনটি করে পেনাল্টি পাওয়া ব্রাজিল, ফ্রান্স ও পর্তুগালের মধ্যে ব্রাজিলের পাওয়া তিনটির মধ্যে দুটিই এসেছে চলতি ২০২৬ বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে বিদায়ী ম্যাচে। ওই ম্যাচে একটি পেনাল্টি মিস করেন মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস। অন্যটি থেকে গোল আদায় করেন নেইমার। এছাড়া ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৪-১ গোলের জয়ের ম্যাচে পাওয়া অপর পেনাল্টিটি থেকেও গোল করেছিলেন এই তারকা।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় পোস্ট

তরুণ প্রজন্মকে ডিজিটাল দুনিয়ার ফাঁদ থেকে দূরে থাকার বার্তা কঙ্গনার

আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে: পাবনায় সারজিস আলম

১০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

শেষ দুই বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি পেয়েছে আর্জেন্টিনা, মেসির মিস ৩টি

আপডেটের সময় : ১০:২৬:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬