নিউইয়র্ক ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসান মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ হার্শা ভোগলে

  • আপডেটের সময় : ০৮:২৫:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিন স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেয় টাইগাররা। যার নেপথ্যে ছিলেন ডানহাতি পেসার হাসান মাহমুদ, যিনি ৫৫ রান দিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৬টি উইকেট।  

এছাড়া দুর্দান্ত বোলিংয়ে জোড়া উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। বাংলাদেশি পেসারদের এই দাপুটে বোলিং এবং দলের পেস আক্রমণের গভীরতা দেখে উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করেছেন ভারতের খ্যাতিমান ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে হার্শা ভোগলে লেখেন, ‘ভারতে হাসান মাহমুদকে দেখার কথা মনে আছে, তখনই ভীষণ মুগ্ধ হয়েছিলাম। নাহিদ রানাকে ছাড়াও বাংলাদেশ যে গভীরতা দেখাচ্ছে- তারা চমৎকার কাজ করেছে।’

ডারউইন টেস্টের প্রথম দিনে তাসকিন আহমেদ ও এবাদত হোসেনকে সঙ্গে নিয়ে অজি ব্যাটারদের ওপর আধিপত্য বিস্তার করেন হাসান মাহমুদ। টেস্ট ইতিহাসে এটি দ্বিতীয়বার, যেখানে প্রতিপক্ষের ১০টি উইকেটের সবগুলোই তুলে নিয়েছেন বাংলাদেশের পেসাররা।  

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

হাসান মাহমুদের প্রশংসায় পঞ্চমুখ হার্শা ভোগলে

আপডেটের সময় : ০৮:২৫:৪০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬