নিউইয়র্ক ০৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্মিথের সহজ স্বীকারোক্তি, ‘প্রযুক্তিই আজকে আমাকে বাঁচিয়েছে’ 

  • আপডেটের সময় : ০৮:২৬:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিন স্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেয় টাইগাররা। যার নেপথ্যে ছিলেন ডানহাতি পেসার হাসান মাহমুদ, যিনি ৫৫ রান দিয়ে তুলে নিয়েছেন ক্যারিয়ার সেরা ৬টি উইকেট। 

বাংলাদেশের পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার ব্যাটিং যখন দিশেহারা, তখনও একপ্রান্ত আগলে রেখেছিলেন স্টিভেন স্মিথ। শেষ পর্যন্ত ৭১ রানের লড়াকু ইনিংস খেলেছেন তিনি। তবে তবে এই ইনিংসটিও যে অনেক আগেই শেষ হয়ে যেতে পারত, সেটি ম্যাচ শেষে নিজেই স্বীকার করেছেন স্মিথ। জানিয়েছেন, প্রযুক্তির কারণেই এদিন বেঁচে গেছেন তিনি।

অস্ট্রেলিয়ার স্কোর তখন ৩ উইকেটে ৬৮ রান। স্মিথের ব্যক্তিগত সংগ্রহ ২৩ বলে মাত্র ৭। ইনিংসের ২১তম ওভারে এবাদতের করা পঞ্চম স্টাম্পের বলটিতে ব্যাট চালান স্মিথ। বল ব্যাটের পাশ দিয়ে উইকেটকিপারের হাতে চলে গেলে জোরালো আবেদন করে বাংলাদেশ। মাঠের আম্পায়ার অবশ্য সাড়া দেননি।

রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু রিয়েল-টাইম স্নিকোতে কোনো স্পষ্ট শব্দ বা বিচ্যুতি ধরা না পড়ায় মাঠের সিদ্ধান্তই বহাল থাকে। ফলে অল্পের জন্য বেঁচে যান স্মিথ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেই বলটি তিনি ব্যাটে ছুঁয়েছিলেন কি না জানতে চাইলে স্মিথ স্বীকার করে বলেন, ‘আমার মনে হয়, হ্যাঁ।’

নিজের ভাগ্যবান মনে করছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। স্মিথ বলেন, ‘আমি ভাগ্যবান ছিলাম? মনে হচ্ছে তাই। মাঝে মাঝে এমনটা মেনে নিতেই হয়।’

প্রযুক্তির ওপর আস্থার বিষয়ে জানতে চাইলে স্মিথ আরও বলেন, ‘সাধারণত প্রযুক্তি বেশ ভালোই কাজ করে। হয়তো আমি বলটিতে ব্যাট লাগাইনি, জানি না। কিন্তু আমি অবশ্যই কিছু একটা অনুভব করেছিলাম। আমাকে আউট দেওয়া হলে আমি মাঠ ছেড়ে চলে যেতাম। তবে হ্যাঁ, আজ প্রযুক্তিই আমাকে বাঁচিয়েছে, বলা যায়।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

ইসরায়েলের দেওয়া ভুয়া খবরেই ইরানের ভয়ে খাবারের ট্রাকে করে পালান ট্রাম্প

ইউরোপীয় জাহাজ জব্দের হুঁশিয়ারি পুতিনের

১৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

স্মিথের সহজ স্বীকারোক্তি, ‘প্রযুক্তিই আজকে আমাকে বাঁচিয়েছে’ 

আপডেটের সময় : ০৮:২৬:৪২ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬