নিউইয়র্ক ০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সান্তোস সমর্থকদের ঘরে বসে থাকতে বললেন নেইমার

  • আপডেটের সময় : ০৭:৪৯:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
  • ৫ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান লিগে মাকারার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ছিল সান্তোস। এমন সময় মাঠের এক কোণে বল হারান নেইমার। এরপরই বেলমিরোর গ্যালারিতে আসে দুয়ো। তার জবাবে শুধু হাত নাড়েন নেইমার। 

তবে এরপর ম্যাচে চিত্র পালটে দেন নেইমার। তার জোড়া অ্যাসিস্টে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা ম্যাচ ২-১ গোলে জিতে যায় সান্তোস। ম্যাচ শেষে  ইএসপিএন ব্রাজিলের কাছে ক্ষোভ ঝাড়েন নেইমার। তার মতে, নেতিবাচক মানসিকতা নিয়ে সমর্থকদের মাঠে আসার কোনো মানে হয় না।

নেইমার বলেন, ‘আমরা এক গোলে পিছিয়ে ছিলাম। এটা তাদের (সমর্থকদের) ভালো লাগেনি। আমি জানি তারা অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে। কিন্তু তারা যদি শুধু নেতিবাচক মানসিকতা নিয়ে মাঠে আসে, তার চেয়ে ঘরে বসে থাকাই ভালো।’

গ্যালারি থেকে দুয়ো আসা প্রসঙ্গে এই ব্রাজিলিয়ান সুপারস্টার আরও বলেন, ‘আমি তাদের বলেছি আমাদের সমর্থন করো, উৎসাহ দাও। সান্তোসের সমর্থক হওয়া কি এতটাই সহজ? জেতার সময়ই শুধু তোমরা আমাকে পছন্দ করো।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সোয়াল

অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া

১৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

সান্তোস সমর্থকদের ঘরে বসে থাকতে বললেন নেইমার

আপডেটের সময় : ০৭:৪৯:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬