নিউইয়র্ক ০৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এমন জয়ে বোনাস লাগে না বললেন প্রধান নির্বাচক

  • আপডেটের সময় : ০৫:৩৮:৪০ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ২৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের হারানোর কীর্তি গড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। 

এমন ঐতিহাসিক জয়ের পর বোনাস পাবেন টাইগার ক্রিকেটাররা। তবে পেলেও আফসোস থাকে না থাকবেন বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। বোনাসের চেয়েও এই জয় বড় বলে জানিয়েছেন তিনি। ম্যাচ জয়ের পর বাশার বলেন, ‘আমি ঠিক জানি না (বোনাসের ব্যাপারে)। আমরা একটু বেশি ব্যস্ত ছিলাম উদযাপনে। যেহেতু এমন একটা জয়, কিছুটা তো সেলিব্রেট করতে চাইবেন। বোর্ড কী করবে বোর্ডের ব্যাপার। বোর্ড হয়তো পরে কিছু করবে। তবে এরকম জয়ের পর আসলে আপনার আর কিছু লাগে না! আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এমন জয় পেয়েই খুশি। আমার আর কিচ্ছু লাগবে না।’প্রতিটি বিভাগেই বাংলাদেশ দল ভালো খেলেছে বাংলাদেশ।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক আরও বলেন, ‘যেভাবেই দেখেন, এই জয় অনেক বড়। বেশ কিছু বড় জয় আছে আমাদের। তবে এটা ভিন্ন। নিউজিল্যান্ডে জেতা টেস্টও বড় ছিল। ওখানেও কঠিন। তবে এটা ভিন্ন একেবারেই। সব দিক দিয়ে ভালো খেলে এই ম্যাচ জিতেছি। ভালো ব্যাটিং, ভালো ফিল্ডিং, ভালো বোলিং। সবাই সবাইকে সাহায্য করেছে। স্পিনার, পেসার, ব্যাটার- অবিশ্বাস্য খেলেছি আমরা।’অন্যদিকে, এই জয়কে শুধু টেস্ট ক্রিকেটেই নয়, সব সংস্করণ মিলিয়েই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয় হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘এটাই এখন পর্যন্ত যেকোনো সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আমরা ভবিষ্যতে আরও বিশেষ কিছু করতে চাই।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

এমন জয়ে বোনাস লাগে না বললেন প্রধান নির্বাচক

আপডেটের সময় : ০৫:৩৮:৪০ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬