নিউইয়র্ক ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনেই হারলো অস্ট্রেলিয়া, বাকী একদিন কী করবেন শান্তরা

  • আপডেটের সময় : ০৫:৪০:২১ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬
  • ২৮ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আধিপত্য দেখিয়ে ডারউইন টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ। পাঁচ দিনের ম্যাচ ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। চার দিনের ১১ সেশনের পুরোটাই শাসন করেছে বাংলাদেশের বোলার-ব্যাটাররা। ডারউইন টেস্টের শেষ দিনটা অলিখিত ছুটি হিসেবেই পেয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা। এমন একটা জয়ের পর দিনটা কীভাবে কাটাবেন তারা? ম্যাচ শেষে অধিনায়ক শান্ত বলেন, ‘আমার মনে হয় এ রকম জয়ের পরে অবশ্যই উদযাপন করা উচিত।

এ ধরনের মুহূর্ত আমাদের জীবনে খুব কম আসে। আমার মনে হয় যে পুরা দিন উদযাপন করা উচিত, খুব ভালোভাবে উদযাপন করা উচিত। ওটাই করার চেষ্টা করবো।’দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়ার ৯ ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন পেসার হাসান মাহমুদ। এমন পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এই টাইগার পেসার। তবে শান্তর চোখে সবাই ম্যাচসেরা। তিনি বলেন, ‘সত্যি বলতে আমার ম্যাচসেরা বাংলাদেশ দল। আপনি যদি দেখেন, সবাই কোনো না কোনো জায়গায় অবদান রেখেছে।’

শান্ত আরও বলেন, ‘তামিমের (তানজিদ তামিম) প্রথম সেঞ্চুরি—এটা অবশ্যই বিশেষ মুহূর্ত ওর জন্য, মাত্র দ্বিতীয় টেস্ট খেলছে। মিরাজ এ রকম পারফর্ম এর আগেও অনেক করেছে এবং এ কন্ডিশনে ব্যাটিং-বোলিং যেভাবে করলো, এটা অসাধারণ। এমনকি সাদমানের প্রথম ইনিংসের ২০টা রানও অনেক গুরুত্বপূর্ণ ছিল।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

চার দিনেই হারলো অস্ট্রেলিয়া, বাকী একদিন কী করবেন শান্তরা

আপডেটের সময় : ০৫:৪০:২১ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬