নিউইয়র্ক ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যানসিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

  • আপডেটের সময় : ০৩:২৮:৩৫ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার সিটি ছেড়েছেন পেপ গার্দিওলা। নতুন কোচ হয়েছেন এনজো মারেসকা। তবে তার অভিষেকটা ভালো হলো না। মারেসকার ম্যানসিটিকে ৩-০ গোলে হারিয়ে এফএ কমিউনিটি শিল্ড জিতেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল।কার্ডিফে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল।

তরুণ মাইলস লুইস-স্কেলির নিখুঁত পাস থেকে সিটির রক্ষণ ভেঙে বল জালে পাঠান রিকার্ডো কালাফিওরি, যা ১৯৬৮ সালের পর কমিউনিটি শিল্ডে দ্রুততম গোল।এরপর ম্যাচের ২৭ মিনিটে মার্টিন ওডেগার্ডের ক্রসে জোলিসের হেড পাস থেকে দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন কাই হাভার্টজ। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। 

বিরতির পর ৪৮ মিনিটে সিটির ডিফেন্সকে বিভ্রান্ত করে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক ওডেগার্ড নিজেই। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার শিষ্যরা। 

এ নিয়ে ১৮তম বার কমিউনিটি শিল্ড জিতল আর্সেনাল। উত্তর লন্ডনের ক্লাবটির চেয়ে মৌসুমের প্রথম ট্রফিটি বেশি জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড—২১ বার।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ম্যানসিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম শিরোপা আর্সেনালের

আপডেটের সময় : ০৩:২৮:৩৫ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬