নিউইয়র্ক ০৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের পর বিদেশের মাটিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড শান্তর

  • আপডেটের সময় : ০৩:২৯:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
  • ২১ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বাংলাদেশের অধিনায়ক হিসেবে দেশের পর বিদেশের মাটিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন নাজমুল হোসনে শান্ত। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে জয় পায় টাইগাররা। অধিনায়ক হিসেবে বিদেশের মাটিতে তৃতীয় টেস্ট জিতলেন শান্ত। যা বাংলাদেশের কোনো অধিনায়কের সবচেয়ে বেশি জয়। 

ইতোমধ্যে বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে নিজেকে সবার ওপরে নিয়ে গেছেন শান্ত। তার অধীনে সব মিলিয়ে ২০ টেস্ট খেলে ৯টিতে জয়, ১০টিতে হার ও ১টিতে ড্র করেছে বাংলাদেশ। যা বাংলাদেশের কোন অধিনায়কের অধীনে সর্বোচ্চ জয়। 

এদিকে বাংলাদেশের কাছে হেরে লজ্জার রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। অধিনায়ক হিসেবে আটটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট ম্যাচ হারলেন তিনি। অস্ট্রেলিয়ার অধিনায়কদের মধ্যে এটিই প্রথম ঘটলো। এর আগে অস্ট্রেলিয়ার ছয়জন টেস্ট অধিনায়ক সর্বোচ্চ পাঁচটি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে হারের স্বাদ পেয়েছিলেন। তবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে এখনও টেস্ট অধিনায়ক হিসেবে হারেননি কামিন্স।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

দেশের পর বিদেশের মাটিতে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড শান্তর

আপডেটের সময় : ০৩:২৯:১৯ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬