নিউইয়র্ক ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরের স্পষ্ট ইঙ্গিত দিয়ে রোনালদো বললেন— ‘এটাই হয়তো শেষ বছর’

  • আপডেটের সময় : ০৩:৩০:০৬ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
  • ২৬ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

চলতি মৌসুম শেষে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী পর্তুগিজ এই মহাতারকা বলেছেন, ‘সম্ভবত ফুটবলার হিসেবে এটাই আমার শেষ বছর।’

২০২৭ সালের জুন পর্যন্ত সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি রয়েছে রোনালদোর। তবে বেশ কিছুদিন ধরে রোনালদোর অবসর নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে ঠিক কবে বুটজোড়া তুলে রাখবেন, তা নিয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি এত দিন।রোববার (১৬ আগস্ট) ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ‘ভোগ’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘সম্ভবত ফুটবলে এটাই আমার শেষ বছর হতে চলেছে। আমি ফুটবলে অনন্যসাধারণ ছাপ রেখে বিদায় নিতে চাই।’

অবসর-পরবর্তী জীবন নিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার বলেন, ‘আমার ভবিষ্যতের পুরো রূপরেখা তৈরি করা আছে। নিজেকে ব্যস্ত রাখার মতো এত কাজ আছে যে নির্দিষ্ট করে একটির কথা বলা কঠিন। ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে, তাই নিজেকে নানা কাজে যুক্ত রাখতে হবে।’ রোনালদো বলেন, ‘আরও বেশি ঘুরতে চাই, নিজের পছন্দের প্যাডেল খেলা দেখতে ও খেলতে চাই। সবচেয়ে বড় কথা, ২৫ বছরের দীর্ঘ আত্মত্যাগের পর আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করতে চাই।’

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

অবসরের স্পষ্ট ইঙ্গিত দিয়ে রোনালদো বললেন— ‘এটাই হয়তো শেষ বছর’

আপডেটের সময় : ০৩:৩০:০৬ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬