নিউইয়র্ক ০৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোচ হয়ে বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস

  • আপডেটের সময় : ০৫:৩৩:০৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ১৭ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আবারও প্রিয় ক্লাব বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস। তবে এবার আর ফুটবলার হিসেবে নয়, বার্সার রিজার্ভ দল বার্সা অ্যাটলেতিকের সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি। ৩৮ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার প্রধান কোচ জুলিয়ানো বেলেত্তির কোচিং স্টাফের অংশ হিসেবে যোগ দিয়েছেন বুসকেটস।

বর্তমানে বুসকেটস তার কোচিং কোর্সের ব্যাজ সম্পন্ন করছেন। কোর্সের অংশ হিসেবে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি তরুণ খেলোয়াড়দের তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও কৌশল শেখাবেন তিনি।

২০২৩ সালে বার্সেলোনা ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন বুসকেটস। সেখানে দেড় মৌসুম খেলেন এই মিডফিল্ডার। 

গত বছরের ডিসেম্বর মাসে খেলাধুলা থেকে অবসর গ্রহণের পর থেকেই তার বার্সেলোনায় ফেরার কানাঘুষা চলছিল। শেষ পর্যন্ত অ্যাটলেতিকের সহকারী কোচ হিসেবে ঘরের ট্র্যাকে ফিরে এলেন এই স্প্যানিশ তারকা।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কোচ হয়ে বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস

আপডেটের সময় : ০৫:৩৩:০৩ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬