নিউইয়র্ক ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

  • আপডেটের সময় : ০৫:৩৬:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

গোলরক্ষক সময় নষ্ট করলে শাস্তি হিসেবে এক মিনিটের জন্য দলের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে যেতে হবে। নতুন এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ব্রাজিলের সিরি আ-তে। 

প্রথম খেলোয়াড় হিসেবে এই নিয়মে শাস্তি পেয়েছেন সান্তোসের অধিনায়ক নেইমার। এতে অবশ্য তার দায় ছিল না কোনো। বরং নিয়মের বেড়াজালেই আটকা পড়লেন সান্তোসের অধিনায়ক।

প্রিমিয়ার লিগসহ অন্য প্রতিযোগিতাগুলোতেও এই নিয়ম পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। কোনো গোলরক্ষক চিকিৎসার জন্য খেলা বন্ধ থাকলে খেলা শুরু করতে কোচকে তাৎক্ষণিকভাবে অবশ্যই এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠাতে একজন আউটফিল্ড খেলোয়াড়কে নির্বাচিত করতে হবে। কোচ যদি ১০ সেকেন্ডের মধ্যে সেই একজন খেলোয়াড়কে নির্বাচন করতে না পারে, তাহলে দলের অধিনায়ককে মাঠ ছাড়তে হবে।

সোমবার (১৬ আগস্ট) ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে এই নিয়ম প্রথবার ব্রাজিলিয়ান শীর্ষ লিগে প্রয়োগ করা হয়েছে। গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসার জন্য অনুরোধ করেন। কিন্তু সান্তোস কোচ ১০ সেকেন্ডের মধ্যে কোন খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নেবেন, সেই সিদ্ধান্ত নিতে পারেননি। আর তাই অধিনায়ক নেইমারকে মাঠ ছাড়তে বলেন রেফারি।

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

আপডেটের সময় : ০৫:৩৬:৫২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬