নিউইয়র্ক ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্র্যান্ড স্লাম ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজমানির ঘোষণা ইউএস ওপেনের

  • আপডেটের সময় : ০৭:১৩:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ১০ কোটির ঘর ছাড়ালো টেনিসের কোনো টুর্নামেন্টের প্রাইজমানি। ২০২৬ ইউএস ওপেনে মোট ১০ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের অর্থ পুরস্কার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ২৫০ কোটি টাকা। গ্র্যান্ড স্লাম তো বটেই, টেনিস ইতিহাসেই এটি এক আসরের সর্বোচ্চ প্রাইজমানি।

সবচেয়ে বেশি প্রাইজমানির আগের রেকর্ডটি ছিল ইউএস ওপেনেরই। ২০২৫ আসরে দেওয়া হয়েছিল ৯ কোটি ডলারের প্রাইজমানি। গত বছরের তুলনায় এবার পুরস্কারের অর্থ বেড়েছে ২০ শতাংশ।টেনিসের অন্য তিন গ্র্যান্ড স্লামের সর্বশেষ আসরের প্রাইজমানির সঙ্গে তুলনা করলেও ইউএস ওপেনের ব্যবধানটা চোখে পড়ার মতো। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের ২০২৬ আসরে মোট প্রাইজমানি ছিল ১১ কোটি ১৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার।

ফরাসি ওপেন বা রোলাঁ গারোর প্রাইজমানি ছিল ৬ কোটি ১৭ লাখ ২৩ হাজার ইউরো। আর উইম্বলডনের সর্বশেষ আসরে মোট প্রাইজমানি ছিল ৬ কোটি ৪২ লাখ পাউন্ড। সব কটিই নিজ নিজ মুদ্রায় রেকর্ড হলেও মার্কিন ডলারে হিসাব করলে ইউএস ওপেনের নতুন ১০ কোটি ৮০ লাখ ডলারের  প্রাইজমানি সবচেয়ে বড়।

এবারের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককের চ্যাম্পিয়নদের দেওয়া হবে ৫৫ লাখ ডলার করে। গত বছরের চেয়ে যা ১০ শতাংশ বেশি। ২০২৫ সালে চ্যাম্পিয়নদের দেওয়া হয়েছিল ৫০ লাখ ডলার করে—সেটিও সে সময় টেনিস ইতিহাসের সর্বোচ্চ ছিল। 

এবারের ইউএস ওপেনে প্রথম রাউন্ডে হেরে যাওয়া খেলোয়াড়েরাও পাবেন ১ লাখ ৪০ হাজার ডলার, যা গত বছরের ১ লাখ ১০ হাজার ডলারের চেয়ে ৩০ হাজার ডলার বা প্রায় ২৭ শতাংশ বেশি। 

প্রাইজমানির এই রেকর্ড বাড়ার পেছনে খেলোয়াড়দের চাপও ছিল। দীর্ঘদিন ধরে শীর্ষ তারকারা গ্র্যান্ড স্লামগুলোর আয়ের বড় অংশ প্রাইজমানি হিসেবে দেওয়ার দাবি জানিয়ে আসছেন। তাদের দাবি, প্রতিটি গ্র্যান্ড স্লামের আয়ের অন্তত ১৬ শতাংশ প্রাইজমানিতে দিতে হবে এবং ২০৩০ সালের মধ্যে সেই হার ২২ শতাংশে উন্নীত করতে হবে।

ইউএস ওপেন এবার সেই লক্ষ্যে পৌঁছেছে কি না, তা অবশ্য এখনো নিশ্চিত নয়। কারণ, ইউএস টেনিস অ্যাসোসিয়েশন (ইউএসটিএ) ২০২৫ সালের পূর্ণ আর্থিক হিসাব এখনো প্রকাশ করেনি। আগামী ৩০ আগস্ট এবারের ইউএস ওপেন শুরু হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

মির্জা গালিব স্ট্রিটের ১৩ হোটেল-রেস্তোরাঁকে শোকজ

২১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গ্র্যান্ড স্লাম ইতিহাসের সবচেয়ে বেশি প্রাইজমানির ঘোষণা ইউএস ওপেনের

আপডেটের সময় : ০৭:১৩:২৬ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬