নিউইয়র্ক ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও বাংলাদেশকে রিভিউ নিতে বলে তোপের মুখে স্মিথ

  • আপডেটের সময় : ০৮:৪৬:১৮ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬
  • ৪ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আবারও বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছেন স্টিভেন স্মিথ। এতে আম্পায়ারদের কাছে থেকে সতর্কবার্তা পেয়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। সেইসঙ্গে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ যখন রিভিউ নেওয়া নিয়ে আলোচনায় ব্যস্ত, তখন স্মিথ তাদের রিভিউ নিতে উৎসাহ দেন। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক অজি কিংবদন্তি।

অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংসের নবম ওভারের ঘটনা। তাসকিনের বল স্মিথের প্যাডে লাগলে জোরালো আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার নীতিন মেনন মাথা নেড়ে আবেদন নাকচ করার পর রিভিউ নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সিদ্ধান্ত নেওয়ার আগে মূলত পরস্পর কথা বলছিলেন শান্ত-তাসকিন। টাইগার পেসার তার অধিনায়ককে রিভিউ নিতে বললেও শেষ পর্যন্ত বাংলাদেশ অধিনায়ক রিভিউ নেননি।

এরই মাঝে বাংলাদেশকে রিভিউ নিতে পরামর্শ দেন স্মিথ। যা ধরা পড়ে স্টাম্প মাইকে। স্মিথ বলেন, ‘আমি তো ওর দিকে অর্ধেক পিচ চলে এসেছি, বলটা অনেক ওপরে দিয়ে যাচ্ছে।’ আবার তাসকিনের সঙ্গে শান্ত যখন রিভিউ নিয়ে আলোচনা করছিলেন, তখন স্মিথ আবার বলেন, ‘নিয়ে নাও।’

এরপর দুই আম্পায়ারই ক্রিজের কাছে গিয়ে স্মিথকে সতর্ক করেন। অস্ট্রেলিয়ান তারকা তখন কিছুটা বিস্মিত চেহারায় মাথা নাড়েন। যা নিয়ে ফক্স ক্রিকেটের ধারাভাষ্যকার ব্রেন্ডন জুলিয়ান বলেন, ‘এক্ষেত্রে আম্পায়ারদের ভূমিকা যথার্থ। কারণ আপনি বলতে পারেন না, “বলটা অনেক ওপরে দিয়ে যাচ্ছে।” সে (স্মিথ) সেটাই বলেছে। আম্পায়াররা মূলত বলছেন, এটা ফিল্ডিং দলের ওপর ছেড়ে দিন।’

আরেক ধারাভাষ্যকার কেরি ও’কিফ মজা করে বলেন, ‘আমি জানি, ৭০–এর দশকে আপনি (স্মিথ) এমনটা করলে সেটা গুরুতর শারীরিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াত।’ 

এর আগে ডারউইন টেস্টেও লিটন দাসের সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছিলেন স্মিথ। যা ধরা পড়েছিল স্টাম্প মাইকে। 

ওই সময় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করার সময় তাইজুল ইসলামের লেগ-সাইডের একটি বলে স্মিথের ব্যাটের কানায় বল লেগেছে বলে মনে করে বাংলাদেশ। আম্পায়ার আউট না দেওয়ার পর স্মিথ বলেন, ‘(রিভিউ) ব্যবহার করো। করো। নাও, ব্যবহার করো… আরেকটা রিভিউ নষ্ট করো। যা ইচ্ছা করো।’

সম্ভাব্য ক্যাচটি দারুণভাবে লুফে নেওয়ার চেষ্টা করা উইকেটরক্ষক লিটন তখন জবাব দেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করে যাও।’ স্মিথ বলেন, ‘আমি ব্যাটই করছি।’ লিটন বলে ওঠেন, ‘শুধু ব্যাটই করো।’ তখন স্মিথ জবাব দেন, ‘না, আমি যা চাই তা-ই করব। আমি যা চাই তা করতে পারি।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাজ্যে মুসলিমদের অজু ও এশীয়দের চাল ধোয়ায় কম পানি ব্যবহারের পরামর্শ

নেতানিয়াহুর বিরুদ্ধে ‘গণহত্যার’ অভিযোগ, ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক

২৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আবারও বাংলাদেশকে রিভিউ নিতে বলে তোপের মুখে স্মিথ

আপডেটের সময় : ০৮:৪৬:১৮ অপরাহ্ণ, শনিবার, ২২ আগস্ট ২০২৬