নিউইয়র্ক ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির ৯২৩তম গোলের দিনেও জয় পায়নি মায়ামি

  • আপডেটের সময় : ০৭:৩১:৫১ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের ৯২৩ গোল পেলেন লিওনেল মেসি। কিন্তু আবারও জয় ছাড়াই মাঠ ছাড়তে হলো ইন্টার মায়ামিকে। ঘরের মাঠে রোববার সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরেছে মায়ামি। সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জয় নেই তাদের। 

পুরো ম্যাচে দাপট দেখানো মায়ামি। প্রায় ৬০ শতাংশ সময় বলের দখল নিজেদের কাছে রেখেও একটির বেশি গোল তারা পায়নি। অন্যদিকে গোলের জন্য ৪ শট থেকে ২টি গোল হজম করেছে তারা।

ম্যাচের ১১ মিনিটে ১৯ মিনিটে রদ্রিগো ডি পলের পাসে ফাঁকায় বল পান লুইস সুয়ারেজ। কিন্তু বাইরে মেরে বসেন তারকা স্ট্রাইকার।

বিরতিতে যাওয়ার আগে মেসির পাস থেকে একাধিক সুযোগ পান আরেক স্ট্রাইকার জার্মান বার্তেরামি। কিন্তু এবারও ঠিকঠাক ফিনিশিং করতে পারেননি তিনি।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৮ মিনিটের সময় সম্ভাব্য চোটের কারণে মাঠ ছেড়ে যান মায়ামির লেফট ব্যাক সার্জিও রেগুইলন। এটিই যেন বিপদ ডাকে দলের জন্য।

পরের মিনিটেই লিড নেয় সফরকারীরা। নিজেদের মধ্যে দারুণ কিছু পাসে বল আদানপ্রদানের পর ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে জাল খুঁজে নেন জশ সার্জেন্ট।

মিনিট তিনেক পর তাদের আরেকটি আক্রমণের পর ফিরতি বল জালের খুব কাছে পেয়ে যান ডেরেক এতিয়েন। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড।

ম্যাচের ৮১ মিনিটে আরও বাড়তে পারতো মায়ামির বিপদ। গোল লাইন থেকে জর্জি মিহালোভিচের শট ফিরিয়ে দেন ইয়ান ফ্রে।

এর পরের মিনিটে দে পলের ডিফেন্সচেরা পাস ধরে ডি-বক্সের মধ্যে প্রথম ছোঁয়ায় বল জালে পাঠান মেসি। চলতি মৌসুমে এটি তার ১৪তম গোল। আর সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে মেসির এটি ৯২৩তম গোল।

তবে এরপর আর গোল করতে না পারায় কাজে লাগেনি মেসির গোল। ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় মায়ামিকে।

এই হারে শিরোপার দৌড়ে আরও পিছিয়ে গেল মায়ামি। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২১ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষে থাকা ন্যাশভিল। 

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

পরাশক্তিগুলো এখন নিজেদের সীমা বুঝতে শুরু করেছে: জাতিসংঘ মহাসচিব

ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ

২৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

মেসির ৯২৩তম গোলের দিনেও জয় পায়নি মায়ামি

আপডেটের সময় : ০৭:৩১:৫১ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬