নিউইয়র্ক ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ

  • আপডেটের সময় : ০৭:৩২:২১ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় স্মরণীয় সিরিজ শেষ করেছে বাংলাদেশ। যদিও শেষটা ভালো হয়নি টাইগারদের। ম্যাকাইয়ে দু’দিনেই ইনিংস ও ৫১ রানে টেস্ট হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ডারউইনে দাপট দেখিয়ে ইতিহাস গড়া জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। এতেই আইসিসি থেকে বড় সুখবর পেয়েছে বাংলাদেশ। 

রোববার (২৩ আগস্ট) ম্যাকাই টেস্ট শেষ হতেই আইসিসি তাদের দলীয় টেস্ট র‌্যাংকিং হালনাগাদ করেছে। যেখানে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে উঠেছে ষষ্ঠ স্থানে। এর আগে টেস্ট ফরম্যাটে কখনোই এত উঁচুতে যেতে পারেনি টাইগাররা। এর আগে টেস্ট র‌্যাংকিংয়ে বাংলাদেশের সেরা অবস্থান ছিল সপ্তম। বর্তমানে লাল-সবুজের প্রতিনিধিদের রেটিং পয়েন্ট ৭৮।

বাংলাদেশ ছয়ে ওঠায় অবনতি হয়েছে সেই তিন দলের। একধাপ অবনতির পর যথাক্রমে সাতে শ্রীলঙ্কা (৭৬ রেটিং), আটে পাকিস্তান (৭৫ রেটিং) এবং ওয়েস্ট ইন্ডিজ (৭৪ রেটিং) নয় নম্বরে নেমে গেছে।

পুরুষ ক্রিকেটের টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচে যথাক্রমে অবস্থান করছে– অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড। মূলত নম্বর ওয়ান অজিদের ডারউইন টেস্টে ৯ উইকেটে হারানোর পুরস্কারই পেল বাংলাদেশ। ম্যাকাই টেস্টে জিততে পারলে রেটিং পয়েন্টে তারা আরও এগিয়ে যেতে পারত।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ

৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, বহু হতাহতের আশঙ্কা 

২৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আইসিসি থেকে বড় সুখবর, টেস্টে ইতিহাসের সেরা র‍্যাংকিংয়ে বাংলাদেশ

আপডেটের সময় : ০৭:৩২:২১ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২৬