নিউইয়র্ক ০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার এসিসির সভাতে গিয়ে বড় দায়িত্ব পেলেন তামিম 

  • আপডেটের সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। প্রথমবারের মতো এই সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তিনি। 

এশিয়ার ক্রিকেট নিয়ে এবারের সভায় বেশ কিছু সিদ্ধান্তও হয়েছে।  এসিসির সভাপতি পদে আগে শুধু এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দেশ—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে বদল হতো। এখন থেকে এই তালিকায় যুক্ত করা হয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও। আগামীতে নিয়ম অনুযায়ী এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নেতৃত্বে দেখা যাবে তাদের। 

এছাড়া সবার সম্মতিতে এসিসির নতুন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি খালিদ আল জারুনি। পাশাপাশি, আগামী মেয়াদের (২০২৬-২০২৮) জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নতুন নির্বাহী বোর্ডের সদস্যও নির্বাচন করা হয়।

এশিয়ান ক্রিকেটের ঐক্য ও ভবিষ্যৎ নিয়ে এসিসি সভাপতি সৈয়দ মহসিন রাজা নকভি সভায় বলেন, ‘এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি বিভিন্ন দেশ, সংস্কৃতি ও প্রজন্মকে এক সুতোয় বাঁধার একটি মাধ্যম। আমাদের আজকের এসব সিদ্ধান্ত এশিয়ার ক্রিকেটকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

হ্রদে সাঁতার কাটার পর মগজখেকো অ্যামিবায় যুক্তরাষ্ট্রে ৮ বছরের শিশুর মৃত্যু

ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের

২৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

প্রথমবার এসিসির সভাতে গিয়ে বড় দায়িত্ব পেলেন তামিম 

আপডেটের সময় : ০৬:৫৭:০৩ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬