নিউইয়র্ক ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন

  • আপডেটের সময় : ০৬:৫৯:১৭ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
  • ২৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

আসন্ন ফিফা সভাপতি পদে নির্বাচনে লড়াই করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী বছরের নির্বাচনে বর্তমান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।

বিশ্বকাপ ফুটবলের কিছু অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির একটি বিতর্কিত পরিকল্পনাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠে। এরপর থেকেই ইনফান্তিনোর ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে প্রায় সব দেশের ফেডারেশনই। ফিফা প্রেসিডেন্টের পাশে নেই উয়েফা প্রধান সেফেরিনও।

সেফেরিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি ইনফান্তিনোর স্থলাভিষিক্ত হতে আগ্রহী নন। এর পেছনে দুটি কারণ দেখিয়েছেন উয়েফা প্রধান। সেফরিন বলেন, ‘একটি কারণ হলো, আমি উয়েফাকে ভালোবাসি এবং এখানে কাজ করতেও ভালোবাসি, আর আমার মনে হয় জীবনটাকেও একটু উপভোগ করার সময় এসেছে। দ্বিতীয় কারণ হলো আমি এই পদটির জন্য আগ্রহী না হলে আমার বিশ্বাসযোগ্যতা আরও অনেক বেশি বাড়বে।’

সেফেরিনের মতে, আগামী মার্চে হতে যাওয়া ফিফা নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন কোনো প্রার্থী দাঁড়িয়ে যেতে পারেন। কারণ কেবল রাজনৈতিক দলই নয়, সমর্থক, খেলোয়াড় ও কোচদের ফুটবল কমিউনিটির সমর্থন হারিয়েছেন ইনফান্তিনো। 

Share this news as a Photo Card

ট্যাগ :
About Author Information

জনপ্রিয় পোস্ট

ভারতে বাংলাদেশের মতো ‘পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

০৮ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন ইনফান্তিনো: সেফেরিন

আপডেটের সময় : ০৬:৫৯:১৭ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬