নিউইয়র্ক ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাকে বিদেশে গ্রেপ্তার ঠেকাতে প্রস্তুত ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

  • আপডেটের সময় : ০৭:৫৬:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বিদেশে আমাকে গ্রেপ্তার করার কোনো চেষ্টা করা হলে তা রুখে দিতে ইসরায়েলি ‘স্পেশাল ফোর্স’ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিউইয়র্কের মেয়র মামদানির গ্রেপ্তারের দাবির তোয়াক্কা না করে যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিয়ে তিনি এ কথা বলেন। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারি করা পরোয়ানার ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারকে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান জানান। ফক্স নিউজে শন হ্যানিটির সঙ্গে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান যে তিনি আইসিসি মান্যকারী কোনো দেশে জরুরি অবতরণ বা গ্রেপ্তারের ঝুঁকি নিয়ে ভাবলেও ভয় পাচ্ছেন না এবং এ ক্ষেত্রে সেনাবাহিনীর বিশেষ দলকে নতুন দায়িত্ব দেওয়া যেতে পারে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘আমি মনে করি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দ্য হেগের আদালতে বিচারের যোগ্য, তিনি একজন যুদ্ধাপরাধী।’ পরে তিনি স্পষ্ট করেন যে স্থানীয়ভাবে গ্রেপ্তারের এখতিয়ার নিউইয়র্ক সিটির না থাকলেও ট্রাম্প প্রশাসনের উচিত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ঘোষণা দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না।

২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধপদ্ধতি হিসেবে অনাহার সৃষ্টি এবং বেসামরিক মানুষের ওপর হামলার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানা জারি করা হয়, যদিও তিনি এই অভিযোগগুলোকে ‘অ্যান্টিসেমিটিক’ বা ইহুদিবিদ্বেষী বলে প্রত্যাখ্যান করেছেন। নিউইয়র্ক সিটির মেয়রের বক্তব্যকে ১৯৩০-এর দশকের ইহুদিবিদ্বেষী প্রচারণার সঙ্গে তুলনা করে নেতানিয়াহু সেখানে গিয়ে সত্য তুলে ধরার অঙ্গীকার প্রকাশ করেছেন।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

আমাকে বিদেশে গ্রেপ্তার ঠেকাতে প্রস্তুত ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

আপডেটের সময় : ০৭:৫৬:৪৭ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬