নিউইয়র্ক ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে ফুটবলারের রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন ছিনতাই

  • আপডেটের সময় : ০৭:৪২:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের এক নাইটক্লাবের বাইরে ভয়াবহ ছিনতাইয়ের শিকার হলেন ঘানার আন্তর্জাতিক ফুটবলার মোহাম্মেদ ফুসেইনি। বেলজিয়ামের ক্লাব রয়্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইসের ফরোয়ার্ড তিনি।

ফুসেইনির ওপর পাঁচজন আক্রমণ চালায়। তাকে টেনেহিঁচড়ে গাড়ির ভেতর থেকে নামানো হয়। তারপর পেছন থেকে একজন গলা চেপে ধরে। হাতে থাকা ৮ হাজার থেকে ১৪ হাজার ইউরোর মধ্যে দামী রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন কেড়ে নেয় তারা।

এই নৃশংস হামলার ভিডিও ক্যামেরায় ধারণ করেন ফুসেইনির এক সতীর্থ। তার সেই ভিডিওর সহায়তায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘটনার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন ফুসেইনি। অপরাধীদের ধরতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় ব্রাসেলস পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ক্লাবটি।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে ফুটবলারের রোলেক্স ঘড়ি ও মোবাইল ফোন ছিনতাই

আপডেটের সময় : ০৭:৪২:৫৭ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬