নিউইয়র্ক ০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন অ্যান্ড জনসন

  • আপডেটের সময় : ০৮:১১:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ৩ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

বেবি পাউডারসহ অন্যান্য ট্যালকম সামগ্রী ডিম্বাশয়ের ক্যানসারের জন্য দায়ী—এমন অভিযোগে ওঠে জনসন অ্যান্ড জনসন এর ওপর, করা হয় প্রায় ৭৬ হাজার মামলা। 

সোমবার (২৭ জুলাই) এসব মামলা নিষ্পত্তিতে আনুমানিক ৫ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার দিতে সম্মত হয়েছে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবা ও প্রসাধন সামগ্রী এই প্রতিষ্ঠানটি। এই ঐতিহাসিক সমঝোতার মাধ্যমে এক দশক ধরে চলা দীর্ঘ আইনি বিরোধের বড় ধরনের অবসান ঘটতে যাচ্ছে।

নিউজার্সির ফেডারেল আদালত ও রাজ্য আদালতে বিচারাধীন প্রায় সব বিদ্যমান দাবি এই চুক্তির আওতায় আসবে। চুক্তিটি চূড়ান্ত হতে রাজ্য বা ফেডারেল আদালতের অন্তত ৯৫ শতাংশ আবেদনকারীর সম্মতি প্রয়োজন হবে।

প্রতিষ্ঠানটির লিটিগেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিক হাস জানান যে অভিযোগগুলো ‘ভিত্তিহীন’ হওয়া সত্ত্বেও দীর্ঘ আইনি লড়াই বন্ধ করে ব্যবসায় মনোযোগ দিতেই তারা এই সমঝোতার পথ বেছে নিয়েছেন। 

চুক্তি অনুযায়ী ২০২৭ সালে ৩ বিলিয়ন ডলার এবং ২০২৮ সালে বাকি অর্থ পরিশোধ করা হবে। তবে আবেদনকারীর সংখ্যার ওপর ভিত্তি করে মোট অর্থের পরিমাণ বেড়ে ৭ বিলিয়ন ডলার বা তারও বেশি হতে পারে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী ক্রিস সিগার।

জনসন অ্যান্ড জনসন দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তাদের ট্যালকভিত্তিক পণ্য নিরাপদ এবং ক্যানসার সৃষ্টিকারী অ্যাসবেস্টস মুক্ত। তবে ২০২০ সালেই তারা যুক্তরাষ্ট্র থেকে ট্যালকভিত্তিক বেবি পাউডার বিক্রি বন্ধ করে কর্নস্টার্চভিত্তিক পণ্য চালু করে। এর আগে দেউলিয়া সুরক্ষার আবেদনের মাধ্যমে মামলা সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর পুনরায় মামলাগুলো সচল হলে এই বড় সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ।

সূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বিশ্বের সবচেয়ে বড় রকেটের সফল পরীক্ষা চালাল স্পেসএক্স

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন অ্যান্ড জনসন

আপডেটের সময় : ০৮:১১:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬