নিউইয়র্ক ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না’

  • আপডেটের সময় : ০৭:৫০:০১ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ২ সময়-দৃশ্য

ছবি: সংগৃহীত

দেশজুড়ে প্রশ্নফাঁস ও পরীক্ষা জালিয়াতি রোধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সংসদে পরীক্ষা সংস্কার বিল পাস হওয়ার পর ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “কোনো প্রশ্নফাঁস চক্র বা পেপার মাফিয়াকে ছাড় দেওয়া হবে না।”

প্রধানমন্ত্রী বলেন, দেশের পরীক্ষা ব্যবস্থা আরও স্বচ্ছ, নিরাপদ ও বিশ্বাসযোগ্য করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হবে।

মোদি বলেন, বহু বছর ধরে কেন্দ্র ও বিভিন্ন রাজ্যে প্রশ্নফাঁস একটি বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। এর ফলে লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে। তাই এই সংকট মোকাবিলায় শক্তিশালী আইনি ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছিল।

তিনি বলেন, “ফাস্ট-ট্র্যাক আদালত গঠন, রাজ্যগুলোর পরামর্শ গ্রহণ এবং পরীক্ষা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করার জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করছি।”

প্রধানমন্ত্রী জানান, শুধু কঠোর আইনই নয়, পরীক্ষা ব্যবস্থাকে আরও নিরাপদ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হবে। তাঁর মতে, প্রযুক্তি ও আইনি ব্যবস্থার সমন্বয়ই প্রশ্নফাঁস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

ভিডিও বার্তায় মোদি বলেন, “আমরা দৃঢ়প্রতিজ্ঞ— কোনো পেপার মাফিয়া, প্রশ্নফাঁস সিন্ডিকেট কিংবা যারা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান নিশ্চিত করতেই নতুন আইনে শক্তিশালী আইনি কাঠামো যুক্ত করা হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার পরীক্ষা সংস্কার বিল সংসদে উপস্থাপন করেছে। দুই দিন ধরে বিস্তারিত আলোচনা শেষে বিলটি লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষেই পাস হয়েছে।

তিনি বলেন, “আজ আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, কঠোর আইনি বিধানসম্বলিত এই বিল সংসদের উভয় কক্ষে পাস হয়েছে।”

মোদি বলেন, নতুন আইন দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়ম বন্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে।

তিনি দেশের নাগরিকদের উন্নত ভারত গড়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

About Author Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির

ইরানের বিরুদ্ধে বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে সৌদি আরবের নতুন প্রতিরক্ষা জোট

৩১ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.usbdjournal24.com

‘প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না’

আপডেটের সময় : ০৭:৫০:০১ অপরাহ্ণ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬